গ্রিসে বাংলাদেশিসহ ৩০ হাজার অভিবাসীর বৈধতার সুযোগ
শেয়ারনিউজ ডেস্ক: গ্রিসের কর্মী সংকটের শূন্যতা পূরণ করতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩০ হাজার অনিয়মিত অভিবাসীকে নিয়মিতকরণের ঘোষণা দিয়েছে সরকার।
গত মঙ্গলবার গ্রিক পার্লামেন্ট এই সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন দিয়েছে। দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের যৌথ প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এসব অভিবাসীকে গ্রিসে তিন বছরের আবাসিক পারমিট এবং কাজ করার অধিকার দেবে।
গ্রিসের বেশ কয়েকটি সেক্টর সাম্প্রতিক বছরগুলিতে শ্রমিক সংকটের কারণে সংগ্রাম করেছে। বিশেষ করে, বিপুল সংখ্যক আলবেনিয়ান নাগরিক পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে গ্রীক কোম্পানিগুলি অচল অবস্থায় রয়েছে।
এথেন্স তৃতীয় দেশের নাগরিকদের জন্য অঘোষিত বা চুক্তিবিহীন কর্মসংস্থান বন্ধ করতে এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি নতুন ধরণের আবাসিক অনুমতির ঘোষণা করেছে।
এর ফলে বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে দেশে বসবাসকারী এবং চুক্তি ছাড়াই কর্মসংস্থানে নিয়োজিত অনিয়মিত অভিবাসীরা নিবন্ধন করতে পারবে এবং বৈধ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।
গ্রিক সরকারের নিয়মিতকরণের নতুন সিদ্ধান্তে কারা কারা বৈধতা পাবেন সেটি নির্দিষ্ট করা হয়েছে। শর্ত হচ্ছে: চলতি বছরের ৩০ নভেম্বর বা এর আগে নিরবচ্ছিন্নভাবে কমপক্ষে তিন বছর ধরে গ্রিসে বসবাস করেছেন এমন প্রমাণ লাগবে।
এছাড়াও নিয়োগকর্তার পত্র প্রয়োজন হবে, যেখানে কর্মী বৈধতার পর কাজ চালিয়ে যেতে পারবেন এমন চাকরি প্রস্তাবের চুক্তি পত্র দিতে হবে আবেদনে।
বৈধতার জন্য আবেদনকারী অভিবাসী যদি কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন তবে তিনি বৈধতার আওতায় আসবেন না।
নতুন এই আইনের আওতায় একজন ব্যক্তিকে তিন বছর মেয়াদি রেসিডেন্স পারমিট দেওয়া হবে। আবেদনকারীর স্ত্রী/স্বামী ও সন্তানেরা ৩০ নভেম্বরের আগে গ্রিসে উপস্থতি থাকলে তাদেরও বৈধতা দেওয়া হবে। কিন্তু নতুন করে দেশে থেকে পরিবারের কোনো সদস্যকে নেওয়ার সুযোগ পাবেন না।
তবে নিয়মিতকরণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই চাকরি চালিয়ে যেতে হবে। অন্যথায় কার্ড বাতিলের ঝুঁকিতে পড়তে পারেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন এই নিয়মের আওতায় নিয়মিত হতে আবেদন করতে পারবেন শর্তপূরণকারী অনিয়মিত অভিবাসী।
এছাড়া কোনো প্রকার সামাজিক ভাতাও পাবেন না এই কোটায় বৈধ হওয়া অভিবাসীরা। এমনকি স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করারও সুযোগ পাবেন না। ২০১৪ সাল থেকে কমপক্ষে সাত বছর ধরে গ্রিসে অবস্থানরত অভিবাসীরা নানা শর্ত পূরণ করে নিয়মিত হওয়ার সুযোগ রয়েছে।
বর্তমানে গ্রিসে প্রায় এক লাখ ৪৯ হাজার অভিবাসীর রেসিডেন্স পারমিট পুনরায় নবায়নের অপেক্ষায় আছে। এসব প্রক্রিয়া দ্রুত শেষ করতে পর্যাপ্ত কর্মী নেই মন্ত্রণালয় ও অভিবাসন দপ্তরগুলোতে।
সর্বশেষ বাংলাদেশের সঙ্গে গ্রিসের সমঝোতার মাধ্যমে ৫ বছরের জন্য বৈধতার কার্যক্রম চলমান। চলতি বছরের ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সমঝোতা চুক্তির আওতায় হতে বৈধ হতে নিবন্ধিত হতে পারবেন বাংলাদেশিরা। এথেন্সে বাংলাদেশ দূতাবাস এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন। অনেকেই বৈধ হয়ে দেশে এসেছেন।
এদিকে গত মঙ্গলবার গ্রিক পার্লামেন্ট অনুমোদন নতুন আইন বাস্তবায়ন হলে যেসব অনিয়মিত বাংলাদেশি ৫ বছরের বৈধতার আওতায় আসেননি তারাও নতুন আইনে বৈধতার জন্য আবেদন করতে পারবেন।
শেয়ারনিউজ, ২২ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













