নির্বাচনের আবহে বিনিয়োগকারীদের উৎসাহ বাড়ছে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের এবং বিদেশের নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছেন। বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’-এর ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট: বিকাশ ও সম্ভাবনা’ শীর্ষক সেশনে তিনি এসব মন্তব্য করেন। সম্মেলনটি আয়োজন করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
আমীর খসরু বলেন, দেশি উদ্যোক্তাদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী হয়ে উঠেছেন। তার প্রমাণ হিসেবে জাপান থেকে বিশাল একটি ডেলিগেশন বাংলাদেশে এসেছে বিনিয়োগের উদ্দেশ্যে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে টেকসই ও উচ্চ পর্যায়ে উন্নীত করতে বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য।
তিনি শেয়ারবাজারের গুরুত্ব তুলে ধরে বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য এটি শক্তিশালী করতে হবে। বিনিয়োগকারীদের পণ্য ব্র্যান্ডিং, প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে হবে এবং বিশ্ববাজারে পৌঁছে দিতে হবে। ঋণ বা অর্থ মুদ্রা ছাপানো স্থায়ী সমাধান নয়।
সম্মেলনে প্যানেল ডিসকাশনে বক্তব্য দেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ, বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন, কন্টেক্সচ্যুয়াল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক তাকাও হিরোসি এবং এসিয়া ফ্রন্টায়ার ইনভেস্টমেন্টের ফান্ড ম্যানেজার রুচির দেসাই।
প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিশ্বের অনেক দেশে সরকার পরিবর্তনের পর অর্থনীতি সংকটে পড়লেও বাংলাদেশ এ ক্ষেত্রে ব্যতিক্রম। গণ–অভ্যুত্থানের পরও জিডিপিতে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি, এবং মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের শেয়ারবাজার সম্প্রতি বৈশ্বিক শেয়ারবাজারের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
উল্লেখ্য, অনুষ্ঠানটি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী আহসানুর রহমানের স্বাগত বক্তব্যে শুরু হয়। বিশেষ অতিথি ছিলেন বিএসইসি কমিশনার মোহাম্মদ মোহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের চেয়ারপার্সন ফাহিমা চৌধুরী।
মিজান/
পাঠকের মতামত:
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা










