ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

১৩ আগস্ট ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন

২০২৫ আগস্ট ১৩ ১৫:১৬:১২
১৩ আগস্ট ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ৬১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির ১ কোটি ২৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইল মিলসের ১ কোটি ১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৭২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ৭১ লাখ ২৭ হাজার এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে