পদত্যাগের সময় জানালেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১২ আগস্ট) ঠিকানা টিভির এক টকশোতে প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীন–এর সঙ্গে আলাপে তিনি এ ঘোষণা দেন।
আসিফ মাহমুদ বলেন,“২০১৮ সাল থেকে রাজনীতিতে আছি। আমার মতে, নির্বাচনের সময় রাজনীতিতে সক্রিয়দের সরকারে থাকা উচিত নয়। তাই তফসিল ঘোষণার আগেই আমি সরে দাঁড়াব।”
তিনি স্পষ্ট করেননি আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন কি না কিংবা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার ইচ্ছা আছে কি না।
টকশোতে জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, সামরিক বাহিনীর ভূমিকা, রাজনৈতিক বিভাজন, আসন্ন নির্বাচন এবং মুরাদনগরের বিতর্কিত ঘটনাসহ বিভিন্ন প্রসঙ্গে খোলামেলা কথা বলেন তিনি।
“আমি সরকারে এসেছি ক্ষমতার মোহে নয়, বরং গণঅভ্যুত্থানের চেতনার প্রতি দায়বদ্ধতা থেকে,” – বলেন আসিফ মাহমুদ।তিনি জানান, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং স্থানীয় সরকার সংস্কার প্রস্তাব এখনও বাস্তবায়ন হয়নি, যা তার দায়িত্বের অংশ হিসেবে ইতিহাসের দায়।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ বলেন,“সরকার গঠনের আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ড. ইউনূসকে মেনে নিতে চাননি, কারণ তিনি আওয়ামী লীগের পছন্দের ছিলেন না। পরে সেনাপ্রধান বলেন—‘বুকে পাথর চাপা দিয়ে’ তাকে মেনে নিয়েছেন।”
তিনি বলেন, সেনাবাহিনীর প্রতি তার কোনো বিরোধ নেই, বরং কিছু মতবিরোধ ছিল রাজনৈতিক বিষয়কেন্দ্রিক।
আসিফ মাহমুদ দাবি করেন,“বর্তমানে একক সরকার নয়, বরং একাধিক কেন্দ্র থেকে শাসন চলছে। ড. ইউনূস সরকারের পাশাপাশি সামরিক বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক শক্তি সক্রিয়।”তিনি জানান, জাতীয় পার্টিকে প্রধান বিরোধীদল হিসেবে দাঁড় করানোর পরিকল্পনা চলছে, যেখানে কিছু আওয়ামী লীগ নেতাকেও যুক্ত করা হচ্ছে।
স্থানীয় সরকারের উপদেষ্টা হিসেবে তিনি বলেন,“সিটি করপোরেশন ও পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। অথচ এই নির্বাচন আয়োজন করার এখতিয়ার আমাদের নেই। সব দল রাজি হলেও বিএনপি ও কিছু মিত্র দল রাজি নয়।”
কুমিল্লার মুরাদনগরে চাঁদাবাজি, শিক্ষক নিপীড়ন ও মব লিঞ্চিংয়ের অভিযোগে তার বাবা বিল্লাল হোসেনকে আশ্রয়দাতা হিসেবে উল্লেখ করা হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন,“এসব রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার। আমরা আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন,“অনেকে ভাবছেন আমি মুরাদনগর থেকে নির্বাচনে অংশ নেব। এটা সত্য নয়। আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই এবং ঢাকাই আমার রাজনৈতিক গন্তব্য।”
জাহিদ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে





.jpg&w=50&h=35)







