বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর পদত্যাগ চান নৌকার এমপি মাইজভাণ্ডারি
নিজস্ব প্রতিবেদক : একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা কথা বলেন নজিবুল বশর মাইজভাণ্ডারি। যার ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
এরমধ্যেই মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ফটিকছড়ির উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর বিরুদ্ধে তোপ দাগান আলোচিত এই এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারি বলেন, ‘আমি কিছু বললে ফেসবুকে সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। যারা ফেসবুকে লেখেন, তাদের উদ্দেশে বলব— আমি জোটের নেতা, আওয়ামী লীগের নেতা না। আমার দল বাংলাদেশ তরীকত ফেডারেশন। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা চুপ থাকবেন না, আপনাদের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা, আপনারা বলবেন এবং সরকারকে শুধরে দেবেন।’
নজিবুল বশর মাইজভাণ্ডারি দ্রব্যমূল্যের প্রসঙ্গে বলেন, ‘আজ দ্রব্যমূল্যের কী অবস্থা? একটা ডিম কিনে খাওয়ার উপায় আছে? বাণিজ্যমন্ত্রী আলুর দাম বেঁধে দিয়েছেন। কিন্তু উনার কথা কেউ শুনছেন না। আমার মনে হয়, বাণিজ্যমন্ত্রীর নিজের পদত্যাগ করা উচিত। আমি বাণিজ্যমন্ত্রী হলে তো পদত্যাগ করতাম, যদি জনগণ আমার কথা না শুনত।’
ব্যবসায়ী সিন্ডিকেটের প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা সিন্ডিকেট ব্যবসা করে, হাতেগোনা কয়জন, বড়জোড় ১২-১৪ জন বা ২০ জন, এদের সবাই চিনে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, কোনো সরকার কখনো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। মনে হচ্ছে সরকারের বিরুদ্ধে এরা আরেকটা বড় সরকার। চট্টগ্রামে বাজার নিয়ন্ত্রণ করে বড় বড় ব্যবসায়ী কারা, ঢাকায় কারা, আমরা চিনি। কিন্তু এদের নাম কেউ বলে না। আওয়ামী লীগ বলে না, বিএনপি বলে না, জামায়াত বলে না, জাতীয় পার্টিও বলে না। আমার দল ছোট দল, সেজন্য আমি বলি না। সিন্ডিকেটে কারা কারা আছে সেটা সাংবাদিকরাও জানেন। কিন্তু উনারা লিখেন না। কারণ সিন্ডিকেটের কাছ থেকে বড় বড় বিজ্ঞাপন পান।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, আপনি বঙ্গবন্ধুকন্যা, আপনার মন্ত্রিসভার কোনো মন্ত্রী সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাকে বের করে দেন। সামনে নির্বাচন, আল্লাহর দোহাই লাগে। এই ১৫-২০ জনের সিন্ডিকেট, এদের গ্রেফতার করুন।’
নজিবুল বশর মাইজভাণ্ডারি আরও বলেন, ‘জামায়াত স্বাধীনতার শত্রু, জামায়াত এই দেশের শত্রু। আমার দলের মামলায় জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। জামায়াতের সাংগঠনিক কার্যক্রম বন্ধের জন্য আমার দল মামলা করে। কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম কীভাবে চলছে? জামায়াত প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হকের ভূমিকা রহস্যজনক মনে হচ্ছে। আমি সেই জায়গা থেকে ওনাকে সরে আসার অনুরোধ জানাচ্ছি। পশ্চিমা বিশ্ব বিএনপির পক্ষে অবস্থান নেয়নি। কৌশলগত কারণে সরকারকে চাপে রাখতে চায়, সেটা সহসা সমাধান হয়ে যাবে।’
সভায় আরও বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির রাহমান সানি, উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, পৌর মেয়র এ কে জাহেদ চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরেফিন আজিম।
শেয়ারনিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
জাতীয় এর সর্বশেষ খবর
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল













