প্রকৌশল খাতের ২৫ কোম্পানিতে নজর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে ২৫টিতে আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। ডিএসই সূত্রে জানা যায়, যেসব কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে সেগুলোর মধ্যে রয়েছে—আফতাব অটোমোবাইলস, বিডি বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস, বিডি অটোকারস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বিএসআরএম স্টিল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার, ডমিনেজ স্টিল, ইস্টার্ন ক্যাবলস, গোল্ডেন সন, জিপিএইচ ইস্পাত, ইফাদ অটোস, কেডিএস এক্সেসরিজ, মীর আক্তার হোসেন, মুন্নু এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, নাভানা সিএনজি, ন্যাশনাল টিউবস, অলিম্পিক এক্সেসরিজ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, কাশেম ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ড্রি, রানার অটো ও এসএস স্টিল।
আফতাব অটোমোবাইলস: কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৯৯৫টি। জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৩.৬৪ শতাংশ, যা আগস্টে বেড়ে ৩৪.০৪ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তা পরিচালকদের হাতে আছে ২৯.৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৬.৬৪ শতাংশ শেয়ার। কোম্পানিটি ২০২৩–২৪ অর্থবছরের জন্য দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
অলিম্পিক এক্সেসরিজ: ১৬ কোটি ৯৫ লাখ শেয়ারের এই কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ১৫.৪৪ শতাংশ থেকে বেড়ে আগস্টে ১৬.০২ শতাংশে পৌঁছেছে। উদ্যোক্তাদের হাতে রয়েছে ২৫.৮১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৮.১৭ শতাংশ শেয়ার। কোম্পানিটি সর্বশেষ দিয়েছে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
বিডি বিল্ডিং সিস্টেমস: ১৬ কোটি ২৯ লাখ শেয়ারের কোম্পানিটিতে জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.৮৬ শতাংশ, যা আগস্টে বেড়ে ২৪.৩১ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.০১ শতাংশ, বিদেশিদের ০.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৫.৬২ শতাংশ শেয়ার। সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটি দিয়েছে ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। বিডি অটোকারস: ৪৩ লাখ ২৬ হাজার শেয়ারের এই কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ৮.৭৬ শতাংশ থেকে আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ১১.৯৮ শতাংশে। উদ্যোক্তাদের কাছে রয়েছে ৩০.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৭.৯৬ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
বিবিএস ক্যাবলস: ২১ কোটি ১৭ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ে ছিল ২৩.২২ শতাংশ, যা সামান্য বৃদ্ধি পেয়ে আগস্টে দাঁড়িয়েছে ২৩.৩৪ শতাংশে। উদ্যোক্তাদের হাতে ৩০.১২ শতাংশ, বিদেশিদের ০.০৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৬.৪৬ শতাংশ শেয়ার। কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
বিএসআরএম স্টিল: ৩৭ কোটি ৫৯ লাখ শেয়ারের এই বৃহৎ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ১৮.১১ শতাংশ থেকে আগস্টে বেড়ে হয়েছে ১৮.২৬ শতাংশ। উদ্যোক্তাদের হাতে ৭২.০৬ শতাংশ, বিদেশিদের ০.৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৯.৩৫ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটি ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস: ৯ কোটি ১৪ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাই মাসে ছিল ২৬.৭৭ শতাংশ, যা আগস্টে বেড়ে ২৭.৯১ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তাদের হাতে রয়েছে ৫৩.২৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৮.৮৬ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
কপারটেক ইন্ডাস্ট্রিজ: ৬ কোটি ৫৫ লাখ শেয়ারের কপারটেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আগস্টে বেড়ে হয়েছে ২১.২৮ শতাংশ, যা জুলাইয়ে ছিল ১৯.০৫ শতাংশ। উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ২৭.৫৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.১৫ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
দেশবন্ধু পলিমার: ৬ কোটি ১৩ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ১৪.৬৬ শতাংশ থেকে আগস্টে বেড়ে হয়েছে ২০.১২ শতাংশ। উদ্যোক্তাদের হাতে রয়েছে ৩৩.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬.৩৪ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
ডমিনেজ স্টিল: ১০ কোটি ২৬ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ১৩.৩৭ শতাংশ থেকে আগস্টে বেড়ে হয়েছে ২০.৬০ শতাংশ। উদ্যোক্তাদের হাতে রয়েছে ৩০.২০ শতাংশ, বিদেশিদের ০.১৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৯.০৩ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
গোল্ডেন সন: ১৭ কোটি ১৭ লাখ শেয়ারের গোল্ডেন সনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ১৬.৫০ শতাংশ থেকে বেড়ে আগস্টে হয়েছে ১৮.৩৯ শতাংশ। উদ্যোক্তাদের হাতে ৩৬.৪৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৫.১৪ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
ইস্টার্ন ক্যাবলস: ২ কোটি ৬৪ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ে ছিল ১২.১৪ শতাংশ, যা আগস্টে বেড়ে ১২.৫৪ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তাদের হাতে রয়েছে ৮.০৮ শতাংশ, সরকারের কাছে ৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৮.৩৮ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
জিপিএইচ ইস্পাত: ৪৮ কোটি ৩৮ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আগস্টে বেড়ে হয়েছে ২০.৪০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ১৯.২৬ শতাংশ। উদ্যোক্তাদের হাতে রয়েছে ৪১.৫৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৮.০১ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
ইফাদ অটোস: ২৬ কোটি ৮২ লাখ শেয়ারের ইফাদ অটোসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ২৬.৬৫ শতাংশ থেকে আগস্টে বেড়ে ২৭.০৪ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তাদের হাতে ৫৪.৮৭ শতাংশ, বিদেশিদের ০.০২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৮.০৭ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টক ডিভিডেন্ড।
কেডিএস এক্সেসরিজ: ৭ কোটি ৪৭ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ১৪.৪০ শতাংশ থেকে আগস্টে বেড়ে ১৫.১৩ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তাদের হাতে রয়েছে ৬৩.৯৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২০.৯০ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
মীর আক্তার হোসেন: ১২ কোটি ৭ লাখ শেয়ারের এই কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ৬.৯৫ শতাংশ থেকে আগস্টে বেড়ে হয়েছে ৯.০৬ শতাংশ। উদ্যোক্তাদের হাতে ৪৮.৫৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪২.৩৬ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
মুন্নু এগ্রো: ৪৪ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আগস্টে বেড়ে হয়েছে ৮.৬৫ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭.৫৬ শতাংশ। উদ্যোক্তাদের হাতে ৩০ শতাংশ, বিদেশিদের ০.০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬১.২৬ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ২২ শতাংশ স্টক ডিভিডেন্ড।
নাহি অ্যালুমিনিয়াম: ৬ কোটি ৮৩ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ২০.৫৫ শতাংশ থেকে আগস্টে বেড়ে ২৪.১০ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তাদের হাতে রয়েছে ৩২.২৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩.৬১ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
নাভানা সিএনজি: ৭ কোটি ৫৫ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আগস্টে বেড়ে ২৬.৯১ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ২৬.৩৮ শতাংশ। উদ্যোক্তাদের হাতে ৪২.৪৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০.৬০ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
ন্যাশনাল টিউবস: ৩ কোটি ৪৮ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ৭.০৫ শতাংশ থেকে আগস্টে বেড়ে ৮.৯৬ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তাদের হাতে ০.০৫ শতাংশ, সরকারের কাছে ৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯.৯৯ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড: ৭ কোটি ৩০ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ২৪.০৯ শতাংশ থেকে আগস্টে বেড়ে ২৭.৭৩ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তাদের হাতে ৩৫.৭৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.৫১ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
কাশেম ইন্ডাস্ট্রিজ: ৭ কোটি ২৭ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ১৯.৬০ শতাংশ থেকে আগস্টে বেড়ে হয়েছে ২১.৯০ শতাংশ। উদ্যোক্তাদের হাতে ৩০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৮.১০ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
রানার অটো: ১১ কোটি ৩৫ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ২৫.১১ শতাংশ থেকে আগস্টে বেড়ে ২৫.৬২ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তাদের হাতে রয়েছে ৪৬.৯৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৭.৪৫ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
রংপুর ফাউন্ড্রি: ১ কোটি শেয়ারের এই কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আগস্টে বেড়ে হয়েছে ৩১.৮৪ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৩১.৩৩ শতাংশ। উদ্যোক্তাদের হাতে ৪৯.৮৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৮.২৭ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
এসএস স্টিল: ৩২ কোটি ৮৮ লাখ শেয়ারের কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জুলাইয়ের ৭.৫৫ শতাংশ থেকে আগস্টে বেড়ে ৭.৬৯ শতাংশে দাঁড়িয়েছে। উদ্যোক্তাদের হাতে ৩০.৯৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬১.৩৭ শতাংশ শেয়ার। কোম্পানিটি দিয়েছে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




