হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের বিস্ফোরক পোস্ট
নিজস্ব প্রতিবেদক : বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান সম্প্রতি নিজের জীবনের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিশেষ করে কিশোরী ও তরুণীদের পাশাপাশি তাদের অভিভাবকদের জন্য সতর্কবার্তা হিসেবেই তিনি এই অভিজ্ঞতা তুলে ধরেছেন।
শুক্রবার (০৩ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
গুলতেকিন জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হয়। নর্থ ডাকোটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় ব্যর্থতা ও মানসিক চাপের কারণে হুমায়ূন আহমেদ ক্রমশ অস্থির হয়ে পড়েন। এই সময়ে দাম্পত্য জীবনে রাগ-অভিমান ও দ্বন্দ্ব বেড়ে যায়। একপর্যায়ে হুমায়ূন আহমেদ তাকে বাসা থেকে বের করে দেন।
পাঠকদের উদ্দেশে গুলতেকিন আহমেদের লেখা পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘এই সত্যি কথাগুলো আমি লিখেছি শুধু মাত্র কিশোরী, তরুণী এবং তাদের অভিভাবকদের জন্যে। এতো ব্যক্তিগত ঘটনা লিখেছি কারণ আর কোনো মেয়ে আমার (পুরো বিয়েটাতে আমার চেয়ে অভিভাবকদের বেশি ভুল ছিল) মতো ভুল যেনো না করে।
জুন মাসের ৬ তারিখ ছিল রোববার। শীলাকে যেমন হাসতে হাসতে বলেছিলাম প্রায় একইভাবে ইকবাল ভাইকেও জানালাম (হুমায়ূন আহমদের সঙ্গে দ্বন্দ্ব)। ড. ইয়াসমীন হক তার পরিচিত কয়েকজন lawyer (আইনজীবী) আমার বাসায় পাঠান। তাদের একজন আমাকে জিজ্ঞেস করেন, ব্যাংকে টাকা পয়সা কেমন আছে?
আমি বলি, কার ব্যাংকে?
আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টে?
আমাদের তো কোনো জয়েন্ট অ্যাকাউন্টে নেই!
ব্যাংকে হুমায়ূন আহমেদের কতো টাকা আছে?
সেটা তো আমি জানি না। তখন উনি আপসেট হয়ে বলেন, কিছু একটা বলেন? আমি বলি, একজন মেয়ের সঙ্গে তার সম্পর্ক আছে!
কী ধরনের সম্পর্ক? যতদুর জানি সব ধরনের সম্পর্ক। উনি নিজেই আমাকে জানিয়েছেন! আমি বাকি কারও নাম বললাম না! তারা এখন বিয়ে করে শান্তিতে আছেন। কী দরকার তাদের নাম বলার!
আইনজীবীরা দখিন হাওয়ায় (আমার ফ্ল্যাটে যেখানে আমার মৌখিক অ্যাগ্রিমেন্ট নিয়ে হুমায়ূন আহমেদ থাকছিলেন) সেখানে যান। এবং চলেও আসেন আমার কাছে। একজন বলেন তিনি তো কয়েকটি বই দেখান যেখানে আগে থেকেই আন্ডার লাইন করা ছিল। হোটেল গ্রেভারিন, মেফ্লাওয়ার আরও কিছু বই। আপনি নাকি অনেক আগে থেকেই ডিভোর্স চাচ্ছিলেন?
ওগুলো সত্যি না। ডিভোর্সের নিয়ম আমি এখনো জানি না! আমেরিকাতে কীভাবে জানব? ‘হোটেল গ্রেভারিনে’ ওসব বানিয়ে লেখা! তার আত্মজীবনীমূলক বইয়ে অনেক কিছুই তার কল্পনা থেকে লেখা। ঐসব বই লেখার সময় আমি তাকে বার বার বলেছিলাম ওসব না লিখতে! কিন্তু উনি আমাকে তখন বলেছিলেন, ‘একদম সত্যি হচ্ছে জলের মতো, কোনো স্বাধহীন, তাই কিছু মিথ্যা থাকলে লোকজন পড়ে মজা পাবে!’ আমি শুধু তার পায়ে ধরে বাকি রেখেছিলাম। বারবার বলেছি, আমার সম্পর্কে কিছু না লিখতে।
আমি বাসা থেকে বের হয়ে যাইনি! ওর তখন খারাপ একটি সময় যাচ্ছিল, নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্যে একটি পরীক্ষা হয় যার নাম কিউমিলিয়েটিভ, সেখানে দশ নাম্বার থাকে। পরীক্ষার জন্য সম্ভবত দুই বছর সময় থাকে। সেখানে অনেকগুলো পরীক্ষা হয় এবং দশের মধ্যে তিনটি ২ নাম্বার পেতে হয়, বাকি গুলো ১ নাম্বার পেলেই হয়। কিন্তু সে অনেকগুলো পরীক্ষা দিয়েও একটিতেও ২ নাম্বার পাননি তখনো। এটা নিয়ে তার মধ্যে ফ্রাসটেশন (বিষণ্নতা) কাজ করছিল। তাছাড়া তিনি রেগে গেলেই বলতেন, ‘বাসা থেকে বের হয়ে যাও।’
সেদিনও পরীক্ষায় ১ পেয়ে মেজাজ খুব খারাপ ছিল। বাসায় এসেই অকারণে রাগারাগি শুরু করে। এবং এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই আমাকে বলেন, ‘বাসা থেকে বের হয়ে যাও!’ আমি বলি, কোথায় যাবো?
উনি বলেন, ‘যেখানে ইচ্ছা সেখানে যাও!’ আমাকে চুপচাপ কাঁদতে দেখে আরও রেগে যান এবং আমাকে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। আমার গায়ে তখন একটি শার্ট এবং প্যান্ট, পায়ে স্পন্জের স্যান্ডেল ছিল। আর বাইরে ডিসেম্বর মাসের প্রচন্ড ঠান্ডা!আমি শীতে কাঁপতে কাঁপতে দরজা ধাক্কা দেই আর বলি, দরজা খোলো প্লিজ, কলিংবেল বাজাতে থাকি কিন্তু দরজা খুলে না। বেশ কিছুক্ষণ পরে আমার হাত পা প্রায় জমে যায়! তখন দৌড়াতে থাকি। আমাদের বাসার কাছে একটি দোকান ছিল। একজন আমেরিকান বৃদ্ধা মহিলা তার বিশাল ড্রয়িং রুমকে নানারকম মসলা, আচার, হারবাল জিনিস দিয়ে দোকান বানিয়েছিলেন। নাম ছিল ‘টচি’। আমরাও ওখান থেকে মসলা কিনতাম এবং প্রায়ই যেতাম নতুন কোনো মসলার খোঁজে! এমনিতে কাছেই মনে হতো কিন্তু সে শীতের সন্ধ্যায় যেন দোকানটি বাসার কাছে ছিল সেটি মনে হলো বহু দূরে চলে গেছে! শেষ পর্যন্ত টচি পৌঁছেই দরজা খুলে ভেতরে ঢুকলাম। মনে হলো স্বর্গে ঢুকেছি! বয়স্ক ভদ্রমহিলাকে অনুরোধ করলাম, আমি একটি ফোন করতে পারি কিনা! টাকা পরে দেবো! উনি বললেন, ‘টাকা লাগবে না, তুমি ফোন করো।’ তিনি আমার প্রাইভেসির জন্য একটু দূরে সরে গেলেন। আমার একমাত্র মুখস্থ নাম্বারে ফোন করলাম।
-এ্যানি, আমি টিংকু (গুলতেকিনের ডাক নাম) বলছি।
-কী হয়েছে টিংকু, এমন ভাবে কথা বলছো কেনো?
-এ্যানি, তুমি কি আমাকে একটু তুলে নিতে পারবে?
আমি (এ্যানির ছেলে, এ্যারোনকে আমি বেবিসিট করি। কিন্তু আমরা ভালো বন্ধুও)
ওকে ঠিকানা বলি।
এ্যানি চলে আসে। আমি টচির বয়স্ক ভদ্রমহিলাকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠি। ও আমাকে একটি জ্যাকেট দেয়। আমি ভাবি, ও কেমন করে জানলো যে আমার গায়ে জ্যাকেট নেই?
ওর বাড়িতে যেতে যেতে সবকিছু বলি ওকে।
বাসায় পৌঁছে এ্যানি আমাকে একটি রুম দেখিয়ে বলে, ‘এখন তুমি ঘুমাওতো।’
সারাদিন কাজ করার ক্লান্তি, বাসা পরিষ্কার, রান্না কতো কী করেছি! কোনো কিছুতেই ঘুম আসেনা! ভয়ে, উৎকণ্ঠায়
এতোক্ষণ কাঁদতেও পারিনি! বালিশে মাথা রাখতেই ঝর্নার মতো দু’চোখের জলে বালিশ ভিজে গেলো! নোভার কথা ভেবে কষ্ট গলার ভেতর আটকে গেলো! এখানে আমার মা-বাবা, ভাইবোন, কোনো আত্মীয়স্বজন নেই! কি করে সে পারলো এমন করতে? সারা রাত কাঁদতে কাঁদতে কাটলো।
বাথরুমে গিয়ে হাত-মুখ ধুয়ে আমি বসে থাকি।
এ্যানি আর স্টেইনলি নাস্তার টেবিলে এসে বসে।
আমিও বসি ওদের সাথে।
টেবিলে এ্যানি আমাকে বলে, ‘কি ঠিক করলে?’
-কী বলছো, এ্যানি?
-ল্যায়ারের সাথে কথা বলব না? একবারে ডিভোর্স পাঠাতে বলবে?
-আমি ভয়ে আতকে উঠি!
-না, না। হুমায়ূন আমাকে অনেক ভালোবাসে! রাগের মাথায় ওসব করেছে!
তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসতে পারবে? নোভার জন্য খুব মন খারাপ লাগছে!
ওরা দু’জন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে।
বাসায় ঢুকেই আমি নোভাকে কোলে নিয়ে দুতালায় যাই। বিছানায় বসে নোভাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে থাকি।
আর বলি, নোভাকে আমার বোকামি করতে দেবোনা। ওর হাজবেন্ডের যেনো সাহস না হয় ওকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবার!
আমার চোখের সামনে অসংখ্য ছবি দেখতে পাই যেখানে একটি ১৮/১৯ বয়েসের তরুণী চুপচাপ দাঁড়িয়ে আছে এবং একজন হুমায়ূন আহমেদ তাকে যা ইচ্ছে তা বলে বকছে।
আমার খুব ইচ্ছে হচ্ছিল ইয়াসমীনের পাঠানো ঐ ল্যায়ারকে জিজ্ঞেস করতে, ‘আসলে তখনি নোভাকে নিয়ে দেশে ফিরে ঐ ভদ্রলোক কে ডিভোর্স দেওয়া উচিত ছিলো, তাই না?’ কিন্তু পারিনি!’
মুসআব/
পাঠকের মতামত:
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সৌদিতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর
- নয় মাসের স্থবিরতা কাটিয়ে আবার গ্যাস পরিবহনে ইন্ট্রাকো
- উচ্চ সুদেও মিলছে না আমানত, অবসায়নের প্রক্রিয়ায় ৫ আর্থিক প্রতিষ্ঠান
- রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
- সাকিবের বাড়িতে হামলার পর কড়া প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মন্ত্রীর
- ০৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন নিয়ে আর্নিংস ডিসক্লোজার করবে ব্র্যাক ব্যাংক
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৭৫ হাজার ২৮৩ শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- আস্থা থাকলেও বাজারে অস্থিরতা, তদারকি বাড়ানোর পরামর্শ
- ০৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দেশি ৫ মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- উৎপাদন বন্ধের কারণ জানালো এস আলম কোল্ড রোল্ড স্টিল
- ইউরোপে কার্যক্রম সম্প্রসারণে পর্তুগালে প্রথম চালান রপ্তানি রেনাটার
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- ন্যাশনাল ফিড মিলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণের দামে ইতিহাসের বড় উল্লম্ফন
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক
- শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের
- বাংলাদেশ নিয়ে নতুন বিতর্ক, মুখ খুললেন সজীব ওয়াজেদ জয়
- শেয়ারবাজার উত্থানের নেতৃত্বে মিউচুয়াল ফান্ড
- শেয়ারবাজার ঊর্ধ্বমুখী. তারপরও উধাও ২৩ হাজার বিও হিসাব
- তারেক রহমানকে উদ্দেশ করে ফেসবুকে রহস্যময় প্রশ্ন
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- কীভাবে জন্ম নিল ‘৩৬ জুলাই’?
- এক পোস্টেই চমকে দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ
- ‘ভুয়া’ স্লোগানের জবাবে যা বললেন রাশেদ খান
- শেখ হাসিনাকে উদ্দেশ করে যা বললেন রাষ্ট্রপতি
- সব সম্পত্তি গৃহপরিচারিকার নামে লিখে গেলেন জনপ্রিয় অভিনেতা
- দুবাইয়ে মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণ
- জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের
- সরকারি ওয়েবসাইটে ‘Error 503’, কারণ জানালেন উপদেষ্টা
- ব্যাংক কর্মকর্তার অভিযোগে তোলপাড়, অব্যাহতি এনসিপি নেতার
- ভাইরাল ‘৪ দিনের ছুটি’ দাবির ব্যাখ্যা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ৫ ব্যাংকের
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ডাবরের একাধিক পণ্য হঠাৎ বিক্রি বন্ধ, কারণ জানলে অবাক হবেন
- একটি সেটিং বদলালেই রেকর্ড হতে পারে হোয়াটসঅ্যাপ কল!
- মন্ত্রীসভায় বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- ৫ আগস্ট উপলক্ষে জরুরি ঘোষণা
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের বড় সিদ্ধান্ত













