অবৈধ নিয়োগে টালমাটাল ইসলামী ব্যাংক, সাত বছরে উধাও ১০ হাজার কোটি
নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় ভয়াবহ অনিয়মের ঘটনা প্রকাশ্যে এসেছে। মালিকানা পরিবর্তনের পর গত সাত বছরে ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হয়েছে ৮ হাজার ৩৪০ জনকে—যাদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতা যাচাই ছাড়াই চাকরি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, অনেকের সার্টিফিকেটই ভুয়া। এসব অবৈধ নিয়োগ ও অনিয়মের ফলে ব্যাংকটির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকার বেশি—এ তথ্য ব্যাংকটির পক্ষ থেকেই জানানো হয়েছে।
ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এস আলম গ্রুপ মালিকানা নেওয়ার পর থেকেই ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা ও সেবার মানে নেমে এসেছে শঙ্কাজনক অবনতি। চট্টগ্রামের পটিয়া এলাকার বহু ব্যক্তি, যাদের ব্যাংকিং বা প্রশাসনিক দক্ষতা নেই, তাদের মোটা অঙ্কের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়। এতে শুধু নিয়োগ নয়, প্রক্রিয়াগত অনিয়মেও কয়েকশ’ কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ।
সম্প্রতি ব্যাংকটি কর্মীদের যোগ্যতা যাচাইয়ের জন্য বিশেষ একটি দক্ষতা পরীক্ষা আয়োজন করে। কিন্তু সেই পরীক্ষায় অংশ না নিয়ে বয়কট করে সাবেক কর্মকর্তা ও চাকরিচ্যুতরা। ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ—এই বিদ্রোহী গোষ্ঠীর হাতেই শুক্রবার ভোরে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়। হ্যাকাররা সেখানে হুমকিপূর্ণ বার্তা পোস্ট করে ও ব্যাংকের প্রোফাইল ছবি পরিবর্তন করে দেয়।
ব্যাংক সূত্র জানায়, অবৈধভাবে নিয়োগ পাওয়া কিছু কর্মকর্তা এখন ব্যাংকের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। ভল্ট ও ক্যাশ কাউন্টারে তাদের অতিরিক্ত প্রবেশাধিকার উদ্বেগ বাড়াচ্ছে। কিছু কর্মকর্তার আচরণ ও অযৌক্তিক দাবির কারণে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
অভ্যন্তরীণ সূত্রের দাবি, বিদ্রোহী কর্মীদের একটি অংশ ব্যাংক আক্রমণ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিচ্ছে। তারা প্রয়োজনে ভল্ট বা ক্যাশ কাউন্টার লক্ষ্য করে হামলার পরিকল্পনাও করতে পারে।
অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, এস আলম গ্রুপের প্রভাবাধীন সময়ে ব্যাংকটি থেকে নামে-বেনামে প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। শুধু অবৈধ নিয়োগ, অনিয়ম ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে ৭ বছরে ক্ষতি হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। বিষয়টি নিয়ে বিচার ও পুনরুদ্ধারের উদ্যোগ চলছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
অভিযোগ রয়েছে, এস আলমের নিয়োগ করা কর্মকর্তাদের কারণে ব্যাংকের সেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাহক সেবায় অনাগ্রহ, দুর্ব্যবহার, এমনকি আঞ্চলিক ভাষায় লেনদেনের মতো আচরণে সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
এক চাকরিচ্যুত কর্মকর্তা জানান, “আমি কুড়িগ্রামের রকমারি শাখায় কাজ করতাম। হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়। এখন যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তারাই নানা অস্থিরতা তৈরি করছেন। এদের কর্মকাণ্ডের দায় আমরা নেব না।”
বিশ্লেষকরা বলছেন, ইসলামী ব্যাংকের বর্তমান সংকট শুধু একটি ব্যাংকের নয়, বরং গোটা ব্যাংক খাতের জন্য সতর্কবার্তা। তাদের মতে, ব্যাংকটিকে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বড় ধরনের সংস্কার ও ব্যয় নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে হবে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, “এস আলম একাই পুরো ব্যাংকিং সেক্টরকে অস্থির করেছে। ইসলামী ব্যাংককে বাঁচাতে হলে দক্ষ ব্যবস্থাপনা ও ব্যয়সংযম নিশ্চিত করতে হবে।”
ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম জানান, “বিদ্রোহী কর্মকর্তা-কর্মচারীদের কর্মকাণ্ড ব্যাংকের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সিদ্ধান্ত না নিলে ভল্ট ও ক্যাশ নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।”
অন্যদিকে, গ্রাহকদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। এক গ্রাহক তার ফেসবুক পোস্টে লিখেছেন, “পটিয়ার অবৈধ নিয়োগকৃতরা চাকরি রক্ষায় আন্দোলন করছে, কিন্তু যারা ব্যাংক লুট করেছে—তাদের বিরুদ্ধে কেন কেউ কথা বলে না?”
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাকিং ও হুমকির ঘটনাগুলো তদন্তাধীন রয়েছে। পাশাপাশি গ্রাহক নিরাপত্তা ও ব্যাংকিং সেবার স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এএসএম/
পাঠকের মতামত:
- আর্থিক খাত সংস্কারে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ব্যাংকিং খাত পুনর্গঠনে বহুমুখী উদ্যোগ, জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী
- মুসলিম যুবকদের সতর্কবার্তা, সিজেপির আন্দোলন নিয়ে নতুন বিতর্ক
- জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে যুবক আটক
- চেয়ারম্যান নিয়োগ বিতর্কের মধ্যে তারল্য ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ ইসলামী ব্যাংকের
- আ.লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন ব্যাখ্যা
- একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- অবসরের গুঞ্জনে মুখ খুললেন শেখ হাসিনা
- স্বাভাবিক ওঠানামার মধ্যেই এগোচ্ছে বাজার, নতুন কমিশনে ইতিবাচক প্রত্যাশা
- ০৯ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বদলাতে পারে এসএমই খাত
- ডিএসইর ঘোষণার পর শেয়ার উপহার প্রক্রিয়া সম্পন্ন
- রামিসার বাসার পাশেই চাঞ্চল্য, ৫ বছরের শিশু নিখোঁজ
- পুশইন ইস্যুতে নতুন বিতর্ক, মুখ খুলল বিজিবি
- বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে বিএসইসির সিদ্ধান্ত
- প্রধান কার্যালয় নির্মাণে জমি অধিগ্রহণ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু
- আজ থেকে ফ্লোর প্রাইসমুক্ত শেয়ারবাজার
- ভাতের সঙ্গে কাঁচা মরিচ খেলে কী হয়? জানালেন বিশেষজ্ঞরা
- অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়
- মিলছে না সিদ্ধান্ত, নবম পে-স্কেল নিয়ে বাড়ছে উৎকণ্ঠা
- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বড় রদবদল
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- ব্রাজিলকে ৭ গোল দিয়েছে যে দুই দেশ
- পুশইন নিয়ে ভারতকে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- তিন বছরের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ দুই পদে নতুন দায়িত্ব
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুদিনের ইঙ্গিত শেয়ারবাজারে, উত্থানের পর এলো স্বাভাবিক সমন্বয়
- ০৮ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৮ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৮ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের অর্থ উত্তোলনের হিড়িক
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে বিডি থাই ফুড, মুনাফা বাড়ার আশা পরিচালনা পর্ষদের
- ডরিন পাওয়ারের সঙ্গে তিন সহযোগী প্রতিষ্ঠানের একীভূতকরণের প্রস্তাব অনুমোদন
- আপন বড় বোনের ন`গ্ন ভিডিও ধারণ করে প`র্নো`গ্রা`ফি
- অর্থমন্ত্রীর পরিকল্পনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন বাজেট
- বাংলাদেশ সীমান্ত ইস্যুতে সরব শুভেন্দু, জানালেন নতুন পরিসংখ্যান
- কাফনের কাপড়ে রহস্যময় লেখা, এলাকায় চাঞ্চল্য
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা











