আরও বেপরোয়া কারসাজিকারী চক্র, নিয়ন্ত্রক সংস্থার অস্তিত্ব প্রশ্নবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে জিকিউ বলপেনকে ঘিরে কারসাজির অভিযোগ নতুন নয়। তবে এ নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের পরও কোম্পানির কারসাজিকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আজ বাজারজুড়ে পতনের দিনেও প্রতিষ্ঠানটির শেয়ারদর বেড়েছে ২৪ টাকা ৩০ পয়সা বা ৪.২৫ শতাংশ। দিনশেষে শেয়ারটি ৫৯৬ টাকা ৭০ পয়সায় ক্লোজ হয়েছে, যা বাজার সংশ্লিষ্টদের স্তম্ভিত করেছে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা স্পষ্ট প্রমাণ করছে—কারসাজিকারীরা বাজারের সার্বিক প্রবণতা তোয়াক্কা করছে না। বরং ইচ্ছে মতো দর বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে। তারা কার্যত জানিয়ে দিচ্ছে, বাজার ভেঙে পড়লেও তাদের স্বার্থসিদ্ধি অব্যাহত থাকবে। নিয়ন্ত্রক সংস্থার অস্তিত্ব তাদের কাছে অর্থহীন।
বিনিয়োগকারীদের অভিযোগ, জিকিউ বলপেনের পেছনে শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে, যাদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের কিছু কর্মকর্তার আঁতাত রয়েছে। এ কারণেই শেয়ারের দর টানাটানি করলেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। তাদের জন্য শেয়ারবাজার যেন ‘অরিক্ষিত মতিঝিল’।
আজকের লেনদেনে যখন বাজারের ২৮০টির বেশি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে, তখন লোকসানি ও দুর্বল আর্থিক অবস্থার জিকিউ বলপেন উল্টো উর্ধ্বমুখী হয়েছে। এ অস্বাভাবিক আচরণে বিনিয়োগকারীরা ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের মতে, শেয়ারবাজারে যদি এ ধরনের অন্যায্য খেলা চলতেই থাকে, তবে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ভেঙে পড়বে আরও দ্রুত।
উদ্বেগের বিষয় হলো, জিকিউ বলপেন টানা তিন বছর ধরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ঋণাত্মক মুনাফা দেখাচ্ছে। ২০২৪ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৫০ পয়সা, ২০২৩ সালে ছিল ১২ পয়সা এবং ২০২২ সালে লোকসানের পরিমাণ ছিল ২ টাকা ৬৫ পয়সা। কোম্পানিটি ২০২৪ সালে ৩ শতাংশ এবং তার আগের দুই বছরে ২.৫০ শতাংশ লোক দেখানো ডিভিডেন্ড দিয়েছে। যার ফলে বছর জুড়ে শেয়ারটি কারসাজির কবলে থাকে।
বাজার বিশ্লেষকদের মতে, জিকিউ বলপেনের শেয়ারে বিনিয়োগের পক্ষে কোনো যুক্তিই নেই। প্রতিষ্ঠানটির পিই রেশিও নেতিবাচক এবং আর্থিক ভিত্তি অত্যন্ত দুর্বল। কিন্তু মাত্র ৮ কোটি ৯৩ লাখ টাকার পরিশোধিত মূলধন থাকার কারণে কারসাজিকারীরা সহজেই এই শেয়ার নিয়ে ইচ্ছামতো খেলা করছে এবং এর দাম কৃত্রিমভাবে বাড়িয়ে চলেছে। এক্ষেত্রে বিএসইসি ও ডিএসইর কিছু অসাধু কর্মকর্তার ইন্ধন রয়েছে বলে অভিযোগ রয়েছে।
গত ২২ জুন জিকিউ বলপেনের শেয়ার দর ছিল ১৬০ টাকার নিচে। টানা দর বেড়ে আজ ক্লোজিং হয়েছে ৫৯৬ টাকা ৭০ পয়সায়। যেখানে একই খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ২০২৪ সালে ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং চলতি ২০২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৪ টাকা ২৮ পয়সায় পৌঁছেছে—যা তাদের ধারাবাহিক আর্থিক উন্নতির প্রমাণ। তা সত্ত্বেও বিএসসির শেয়ার এখনো ১১৫ টাকার নিচে লেনদেন হচ্ছে। আজও শেয়ারটির দাম কমেছে উল্লেখযোগ্যহারে।
বাজার পর্যবেক্ষকরা বলছেন, শুধু জরিমানা বা লোক দেখানো ব্যবস্থা দিয়ে কারসাজি ঠেকানো সম্ভব নয়। বরং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং প্রভাবশালীদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। নইলে শেয়ারবাজার একদল কারসাজিকারীর নিয়ন্ত্রণে থেকেই যাবে।
এমএসএম/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


