একমি পেস্টিসাইড শেয়ার কেলেঙ্কারি নিয়ে বিএসইসিতে নতুন উত্তাপ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আলোচিত একমি পেস্টিসাইড লিমিটেডের প্লেসমেন্ট শেয়ার ইস্যু নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শেষ করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে দুদকে পাঠানোর আগে অভিযুক্ত চার বিনিয়োগকারী নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ চেয়ে কমিশনে আবেদন জানিয়েছেন।
সূত্র জানায়, প্লেসমেন্ট শেয়ার ইস্যুর সময় অর্থ জমা ছাড়াই শেয়ার বরাদ্দ দেওয়ার অভিযোগে একমি পেস্টিসাইডের পরিচালনা পর্ষদের ছয়জনসহ মোট ১৫ ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধান্ত নেয় বিএসইসি। এই ঘটনায় একাধিক প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারী জড়িত বলে তদন্তে উঠে এসেছে।
চার বিনিয়োগকারী—বেঙ্গল অ্যাসেট হোল্ডিংস লিমিটেড, চট্টগ্রাম প্লাস্টিক অ্যান্ড ফিশারিজ লিমিটেড, হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ব্যক্তি বিনিয়োগকারী রুহুল আজাদ—বিএসইসিকে দেওয়া চিঠিতে দাবি করেছেন, তারা নির্ধারিত অর্থের চেয়েও বেশি মূল্যে শেয়ার কিনেছেন। অথচ কমিশন তাদের ব্যাখ্যা নেওয়ার সুযোগ না দিয়েই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
গত ২৬ সেপ্টেম্বর বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর পাঠানো ওই চিঠিতে কমিশনের এনফোর্সমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মাহমুদা শিরীনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়। চিঠিতে তদন্ত প্রতিবেদন, কমিশন সভার প্রেস বিজ্ঞপ্তি ও ব্যাখ্যা তলবের সুযোগ চাওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তালিকাভুক্ত হওয়ার আগেই কোম্পানি সংশ্লিষ্টরা তিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় ১৪ কোটি টাকা গ্রহণ করেন। পরবর্তীতে কোম্পানির ব্যাংক হিসাব ছাড়াও ব্যবস্থাপনা পরিচালক রেজা-উর-রহমান সিনহা, প্রধান অর্থ কর্মকর্তা সেলিম রেজা ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অর্থ লেনদেন করা হয়।
এই অর্থের বিপরীতে মোট ১ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৩২৯টি শেয়ার (বোনাসসহ) ইস্যু করা হয়, যার মূল্য নির্ধারণ করা হয় ১১ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার টাকা। অর্থাৎ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
বিষয়টি নিয়ে বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, “আমাদের তদন্তে প্রমাণ মিলেছে—কেউ কেউ ভুয়া ব্যাংক ডকুমেন্টস জমা দিয়েছে, কেউ আংশিক টাকা দিয়েছে, আবার কেউ এক টাকাও না দিয়ে শেয়ার বরাদ্দ নিয়েছে। বিষয়টি দুদকে পাঠানো হয়েছে, তবে যারা প্রকৃত অর্থ পরিশোধ করেছে, তাদের রিভিউয়ের সুযোগ থাকবে।”
বিএসইসির ৯৭৩তম কমিশন সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শুধু ওই চার বিনিয়োগকারীই নন—কোম্পানি সংশ্লিষ্ট আরও ছয় পরিচালক, কর্মকর্তা এবং আলোচিত ‘ছাগলকাণ্ডের’ মতিউর রহমানসহ মোট ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দুদকে প্রতিবেদন পাঠানো হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান শান্তা সিনহা, ব্যবস্থাপনা পরিচালক রেজা-উর-রহমান সিনহা, পরিচালক আহসান হাবিব সিনহা, কে এম হেলুয়ার, কোম্পানি সচিব সবুজ কুমার ঘোষ ও প্রধান অর্থ কর্মকর্তা সেলিম রেজা। এছাড়া ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন মতিউর রহমান, মো. আফজাল হোসাইন, তোফাজ্জল হোসাইন ফরহাদ, জাবেদ এম মতিন, আঞ্জুমান আরা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শেখ মোহাম্মদ সরোয়ার, তৌহিদা আক্তার ও রানা ইসলাম।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে এসকে টিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিক্রমপুর পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
প্রসঙ্গত, ১৫০ কোটি টাকার অনুমোদিত মূলধনের মধ্যে একমি পেস্টিসাইডের পরিশোধিত মূলধন ১৩৫ কোটি টাকা। ‘বি’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এবং ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করে। তালিকাভুক্তির পর থেকেই কোম্পানির তহবিল ব্যবহারে অনিয়মের অভিযোগ ঘিরে বিতর্ক চলছেই।
মামুন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


