অধ্যক্ষের অফিসে পাঁচ ফ্যান দুই এসি, ফ্যান ঘোরে বাথরুমেও!
নিজস্ব প্রতিবেদক : অধ্যক্ষের অফিস কক্ষ ১৫০ বর্গফুটের। টাঙানো হয়েছে পাঁচটি বৈদ্যুতিক পাখা। আছে দুটি এসি। শুধু তাই নয়, সেই কক্ষের সঙ্গে থাকা বাথরুমেও ঘোরে বৈদ্যুতিক পাখা।
গাজীপুরের শ্রীপুরে মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তার এভাবেই নিজের অফিস ঠাণ্ডা রাখছেন। প্রতিষ্ঠানটির নিয়মিত অধ্যক্ষ অবসরে যাওয়ার পরই শুরু হয় তার ‘আয়েশি জীবন’।
এখানেই শেষ নয়। নিজেকে ডোবানের জন্য আরও কর্মকান্ড চালিয়েছেন শেখ নাজমা আক্তার। দায়িত্ব নিয়েই কলেজে বসিয়েছেন ১৬টি সিসি ক্যামেরা। এতে ব্যয় দেখানো হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। কলেজের দেয়ালে লাগানো চারটি ঘড়ির দাম ধরা হয়েছে ১৫ হাজার টাকা, যা বাজারমূল্যের চেয়ে কয়েকগুণ বেশি।
এসব কর্মকাণ্ডে ব্যাপক অনিয়মের অভিযোগে এরই মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তারকে সরিয়ে দিয়েছে কলেজের ম্যানেজিং কমিটি। বিধি অনুযায়ী কলেজের উপাধক্ষকে গত ১২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, রোববার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক কলেজ কর্তৃপক্ষকে জানায়, কলেজের জ্যৈষ্ঠতম পাঁচজন শিক্ষকের মধ্যে না থাকায় শেখ নাজমা আক্তারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই।
কলেজ পরিদর্শক বিজ্ঞপ্তিতে কলেজের উপাধ্যক্ষ অথবা জ্যেষ্ঠতম পাঁচজন শিক্ষকের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া ও আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম গ্রহণের জন্য বলেন।
কলেজ থেকে পাওয়া তথ্যে জানা যায়, কলেজের নিয়মিত অধ্যক্ষ গত ২৮ ফেব্রুয়ারি অবসরে যাওয়ায় পর পরিচালনা পরিষদ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শেখ নাজমা আক্তারকে দায়িত্ব দেন। তিনি কলেজের প্রতিষ্ঠাতাপ্রয়াত মিজানুর রহমানের পুত্রবধূ। দায়িত্ব পেয়েই স্বামী আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খানকে নিয়ে কলেজের যাবতীয় কাজ শুরু করেন তিনি।
তিনি কলেজের ক্রয় কমিটিকে উপেক্ষা করে স্বামীকে নিয়ে নিজেই নানা কেনাকাটা শুরু করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, সেচ্ছাচারিতার কারণে পরে পরিচালনা পরিষদ গত ১২ সেপ্টেম্বর তাকে অব্যহতি দিয়ে কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাতেন আকন্দকে দায়িত্ব দেন। গত ১০ দিন ধরে শেখ নাজমা আক্তার কলেজে অনুপস্থিত আছেন।
এই বিষয়ে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বাতেন আকন্দ বলেন, ‘অধ্যক্ষ কলেজে না আসায় শিক্ষাকার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, শিক্ষকদের বেতনও আটকে আছে, কলেজের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। পরে আমাকে পরিচালনা পরিষদ দায়িত্ব দেয়। তবে কলেজের কেনাকাটার বিষয়ে সব ভারপ্রাপ্ত অধ্যক্ষই নিয়ন্ত্রণ করেছেন। ক্যাশ খাতা ও ভাউচার সবই ছিল তার নিয়ন্ত্রণে।’
অধ্যক্ষ আব্দুল বাতেন আকন্দ কেনাকাটার বিষয়ে বলেন, ‘এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের কিছুই অবহিত করেননি। তবে শুনেছি, বিভিন্ন ভুয়া বিল ভাউচার দিয়ে কেনাকাটায় অনিয়ম করেছেন। কেনাকাটায় অনিয়ম হয়ে থাকলে পরিচালনা পরিষদ যদি আমাকে এসব বিষয়ে খতিয়ে দেখতে বলে, তাহলে আমরা তা খতিয়ে দেখব। অনুমতি ছাড়া নিজ কক্ষে দুটি এসি, পাঁচটি পাখা—এগুলো বিলাসিতা। এতে করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।’
শেয়ারনিউজ, ১৯ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার













