নতুন বিএসইসি কমিশনে বিনিয়োগকারীদের আস্থা, শক্তিশালী অবস্থানে বাজার
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের মন্দাভাব ও আস্থার সংকট কাটিয়ে দেশের শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। বাজারসংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে সাম্প্রতিক পরিবর্তন বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে, যার ইতিবাচক প্রতিফলন দেখা গেছে শেয়ারবাজারের সূচক ও লেনদেনে।
২০১০ সালের বড় ধসের পর থেকে দেশের শেয়ারবাজার দীর্ঘ সময় ধরে অস্থিরতা ও নিম্নমুখী প্রবণতার মধ্যে ছিল। বাজার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফেরেনি। বরং অনেক ক্ষেত্রে বিনিয়োগকারীদের লোকসান আরও বেড়েছে এবং বাজার ক্রমেই দুর্বল অবস্থানে পৌঁছেছে।
বাজারসংশ্লিষ্টদের অভিমত, বর্তমান সরকার শেয়ারবাজারের উন্নয়ন ও সংস্কারে গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহের শেষদিকে বিএসইসির নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মতে, এই পরিবর্তনের ফলে বাজারে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে এবং বিনিয়োগকারীদের আস্থাও কিছুটা ফিরতে শুরু করেছে।
তারা আরও মনে করেন, নতুন কমিশন যদি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এবং বাজার কারসাজি ও অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে, তাহলে দেশের শেয়ারবাজার আবারও শক্তিশালী অবস্থানে ফিরে যেতে সক্ষম হবে। বর্তমান পরিস্থিতিতে বাজার আরও তলানিতে নেমে যাওয়ার আশঙ্কা কম বলে মনে করছেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে সূচক ও লেনদেন উভয় ক্ষেত্রেই আরও প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও তাদের ধারণা। তবে তারা বিনিয়োগকারীদের গুজবনির্ভর সিদ্ধান্ত থেকে বিরত থেকে মৌলভিত্তিসম্পন্ন ভালো শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৬ দশমিক ১৫ পয়েন্টে উন্নীত হয়েছে। একই দিনে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৬ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৮৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮৭ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৪টির দাম বেড়েছে, ১৬০টির কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিএসইতে দিনশেষে মোট লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকার। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৭৭ কোটি ৪৬ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সিএসইতে মোট ৫৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ২৭ কোটি ৪৬ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৭৮টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত ছিল।
দিনশেষে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১২৯ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৯৭ দশমিক ২২ পয়েন্টে পৌঁছেছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে এই সূচক ৮২ দশমিক ৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।
বাজারসংশ্লিষ্টদের আশা, সুশাসন, স্বচ্ছতা এবং কার্যকর নিয়ন্ত্রক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে এবং বাজারে টেকসই ইতিবাচক ধারা বজায় থাকবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- নতুন বিএসইসি কমিশনে বিনিয়োগকারীদের আস্থা, শক্তিশালী অবস্থানে বাজার
- ০৭ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দীর্ঘ ১৫ বছর পর নিজের মেয়ের পরিচয় অস্বীকার করলেন মা
- রামিসা ধর্ষ/ণ ও হ/ত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া
- সরকারি চাকরিজীবীদের জন্য ‘মেগা পে-স্কেল’, যা জানা গেল
- পল্লবীর সেই রামিসা হ/ত্যা মামলায় এলো চূড়ান্ত রায়
- ডলার সংকট থেকে ডলার উদ্বৃত্ত: বদলে যাওয়া বাজারের গল্প
- ‘বাংলাদেশি’ তকমায় বিপাকে হাজারো পরিবার, নতুন বিতর্ক ভারতে
- উপদেষ্টা জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন সাবেক উপদেষ্টা
- জামায়াতের ১১ দলীয় জোটে নতুন ধাক্কা, সরে যাচ্ছে আরেক শরিক
- একাধিক অনিয়মে প্রশ্নের মুখে রিপাবলিক ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন
- ফেসবুক-ইউটিউব আয়কারীদের জন্য সরকারের বড় সিদ্ধান্ত
- পুড়ে ছাই সবকিছু, অক্ষত রইল পবিত্র কোরআনের পাতা
- মধ্যরাতে বাড়ি ফিরে স্ত্রীর মোবাইল দেখে যা করলেন স্বামী
- ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
- চার দিন বন্ধ থাকবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক
- মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর
- প্রভিশন ঘাটতি, মূলধন সংকট ও তারল্য ঘাটতিতে চাপে এবি ব্যাংক
- চলতি সপ্তাহে ১০ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ইপিএস প্রকাশ
- জেলেনস্কির প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন
- মার্জিন লোন ও মিউচুয়াল ফান্ড নীতিমালা স্থগিতের দাবি
- ভেঙে পড়লেন রামিসার বাবা, দিলেন কঠিন বার্তা
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস
- যেভাবে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল
- বিক্ষোভের অনুমতি পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা
- ইসলামী ব্যাংক দখল বাংলাদেশের গভীর সংকটের প্রতিচ্ছবি
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- একাধিক বিয়ে করা নারীর জান্নাতের সঙ্গী হবেন যে স্বামী
- সুদানে প্রাণ দিলেন, জাতিসংঘে পেলেন সর্বোচ্চ সম্মান
- বিজেপির সঙ্গে সম্পর্কের ইতি, নতুন লড়াইয়ের ঘোষণা
- অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু, ঘটনার ভিডিও ভাইরাল
- তারপর মৃত্যুপুরীতে পরিণত হলো সাহারা মরুভূমি
- বিমানবন্দর এলাকায় নতুন কড়াকড়ি, আজ থেকেই ‘নীরব অঞ্চল’ ঘোষণা
- প্রশ্ন তুললেন ওসমান হাদির বোন মাসুমা
- গুলশানে স্পা সেন্টারে রত্না-ফারিয়াসহ গ্রেপ্তার ২৮
- শপথের ৩ দিনের মাথায় মন্ত্রীর পদত্যাগ!
- ডিএসইর বাজার মূলধন বাড়ল আরও ১৩১৫৭ কোটি টাকা
- যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া নিয়ে এলো নতুন কড়াকড়ি
- জেনে নিন আজকের সোনার সর্বশেষ দাম
- লাইভে এসে বাবার সব অভিযোগ উড়িয়ে দিলেন কিশোরী
- ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- কারাগারে মমতাজের গান শুনে কেঁদে ফেলতেন আইভী, এক গান ছিল নিষিদ্ধ
- ইউরোপে বাংলাদেশিদের জন্য নতুন দুঃসংবাদ!
- ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নতুন বিএসইসি কমিশনে বিনিয়োগকারীদের আস্থা, শক্তিশালী অবস্থানে বাজার
- ০৭ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার










