বিক্ষোভের অনুমতি পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছেন আলোচিত সোশ্যাল মিডিয়াভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। দেশে পৌঁছানোর পরপরই রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে তার সংগঠন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার (৬ জুন) সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছান অভিজিৎ দিপকে। এরপর তিনি বিক্ষোভের আনুষ্ঠানিক অনুমতি সংক্রান্ত কার্যক্রমের জন্য পার্লামেন্ট স্ট্রিট থানায় যান।
ভারতে পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অংশগ্রহণকারীদের বই ও জাতীয় পতাকা নিয়ে আসতে এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিজেপিকে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন শিক্ষার্থী ও সমর্থক পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো হতে শুরু করেন। শিক্ষা সংস্কারক ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুকও এ আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আন্দোলনকারীদের প্রধান দাবি হলো বিভিন্ন জাতীয় পর্যায়ের ভর্তি ও নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস এবং অনিয়মের অভিযোগের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
তাদের অভিযোগ, এনইইটি-ইউজি, সিইউইটি, এসএসসি জিডি এবং সিবিএসইর মূল্যায়ন ব্যবস্থাসহ একাধিক পরীক্ষায় কাঠামোগত অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হচ্ছে।
এর আগে অভিজিৎ দিপকে ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি শিক্ষা খাতে অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলন শুরু করবেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের বিচার বিভাগ সংশ্লিষ্ট একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর অভিজিৎ দিপকে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা দেন। যদিও এটি এখনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
পর্যবেক্ষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক এই উদ্যোগ তরুণদের মধ্যে নতুন ধরনের রাজনৈতিক ও সামাজিক সচেতনতার প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে। তবে আন্দোলনটি দীর্ঘমেয়াদে কতটা প্রভাব ফেলতে পারে, তা সময়ই বলে দেবে।
মাসুদ রানা/
পাঠকের মতামত:
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি
- মালিক-চালকদের জন্য বড় খবর, আসছে যেসব পরিবর্তন
- হু হু করে বাড়ছে ডলারের দাম, এক সপ্তাহে বড় পরিবর্তন
- স্বামীকে ‘আম তারেক’ বলায় যা বললেন তারেকের স্ত্রী
- তাহসিফের রহস্যজনক মৃত্যু, দারোয়ানের বক্তব্যে তদন্তে নতুন তথ্য
- ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
- তাহসিফের মৃত্যু নিয়ে বাবার প্রশ্ন, ‘কেন তাকে ধাওয়া করবে?’
- এইচএসসি-সমমানের ফল প্রকাশ কাল, রোল নম্বর দিয়ে জানবেন যেভাবে
- ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’
- টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো অলিম্পিক অ্যাক্সেসরিজ
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- মাঝ আকাশে হেলিকপ্টার বিধ্বস্ত, এরপর যা জানা গেল
- গরু জবাই নিয়ে কড়া বার্তা শুভেন্দুর, বাংলাদেশিদের নিয়েও হুঁশিয়ারি













