ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬

০৭ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুন ০৭ ১৪:১৬:০১
০৭ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৭ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ৩৯ কোটি ৫৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির ২৬ কোটি ৭৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২১ কোটি ৭২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, মীর আক্তার হোসেন লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং অগ্নি সিস্টেমস পিএলসি।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে