একাধিক অনিয়মে প্রশ্নের মুখে রিপাবলিক ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে একাধিক গুরুত্বপূর্ণ অনিয়ম, আর্থিক ঘাটতি ও নিয়ন্ত্রক বিধি লঙ্ঘনের বিষয় উঠে এসেছে। এসব কারণে কোম্পানিটির বহিঃনিরীক্ষক ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীর ওপর ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’ (Qualified Opinion) প্রদান করেছেন। পাশাপাশি ‘এমফ্যাসিস অব ম্যাটার’ অংশে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটির গ্র্যাচুইটি দায় যথাযথভাবে হিসাবায়ন করা হয়নি। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী টানা ১০ বছরের বেশি সময় চাকরি করা কর্মচারীদের প্রতি সম্পূর্ণ চাকরিকালের জন্য প্রতি বছরের বিপরীতে ৪৫ দিনের মজুরি সমপরিমাণ গ্র্যাচুইটি প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। তবে কোম্পানিটি শুধু সাম্প্রতিক কয়েক বছরের সংরক্ষিত প্রভিশনের ভিত্তিতে দায় দেখিয়েছে, যা প্রকৃত দায়ের তুলনায় কম। চলতি বছরে কিছু অতিরিক্ত প্রভিশন সংরক্ষণ করা হলেও পূর্ববর্তী বছরের দায় পুনর্মূল্যায়ন না করায় মোট গ্র্যাচুইটি দায় উল্লেখযোগ্যভাবে কম দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন নিরীক্ষকরা।
প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির আর্থিক বিবরণীতে গ্র্যাচুইটি প্রভিশন দেখানো হয়েছে ৮৪ লাখ ১৭ হাজার ৯৫৪ টাকা। কিন্তু এ জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রয়েছে মাত্র ৭ লাখ ৯ হাজার ৬১০ টাকা। ফলে গ্র্যাচুইটি তহবিলে ৭৭ লাখ ৮ হাজার ৩৪৪ টাকার ঘাটতি রয়েছে।
নিরীক্ষকরা আরও উল্লেখ করেছেন, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (IFRS-9) অনুসারে সম্ভাব্য ঋণ ক্ষতি (Expected Credit Loss-ECL) তাৎক্ষণিকভাবে আয়-ব্যয় হিসাবে স্বীকৃতি দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও রিপাবলিক ইন্স্যুরেন্স তা অনুসরণ করেনি। কোম্পানিটির ডিপোজিট ক্লিয়ারিং ও স্বল্পমেয়াদি আমানতের বিপরীতে ৬৩ লাখ ৯১ হাজার ৭৭৪ টাকার সম্ভাব্য ক্ষতি তাৎক্ষণিকভাবে হিসাবভুক্ত না করে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সাত বছরে সমান কিস্তিতে সমন্বয়ের নীতি গ্রহণ করা হয়েছে। ফলে চলতি বছরের ব্যয় কম দেখানো হয়েছে এবং সম্পদের মূল্য বেশি প্রদর্শিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়া সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) সঙ্গে কোম্পানির লেনদেনের হিসাবও নিরীক্ষকদের কাছে নিশ্চিত করা সম্ভব হয়নি। আর্থিক বিবরণী অনুযায়ী, এসবিসির কাছে কোম্পানির প্রাপ্য রয়েছে ৭৯ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৪৯৭ টাকা এবং প্রদেয় রয়েছে ৬ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৩৯ টাকা। এ বিষয়ে নিরীক্ষকরা ব্যালেন্স নিশ্চিতকরণের জন্য অনুরোধ পাঠালেও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশের তারিখ পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
নিরীক্ষা প্রতিবেদনের ‘এমফ্যাসিস অব ম্যাটার’ অংশে বলা হয়েছে, বীমা আইন, ২০১০ অনুযায়ী কোম্পানির স্পন্সর বা উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের সম্মিলিতভাবে পরিশোধিত মূলধনের কমপক্ষে ৬০ শতাংশ শেয়ার ধারণ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বর্তমানে রিপাবলিক ইন্স্যুরেন্সে উদ্যোক্তাদের শেয়ার ধারণের হার মাত্র ৪১ দশমিক ৬৭ শতাংশ। বিপরীতে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ শেয়ার। ফলে কোম্পানিটি আইনগতভাবে নির্ধারিত শেয়ার ধারণের শর্ত পূরণ করতে পারেনি।
আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বলা হয়েছে, কোম্পানিটি ২০১৪ সাল থেকে শ্রমিকদের মুনাফা অংশগ্রহণ তহবিল (WPPF) বাবদ প্রভিশন সংরক্ষণ করে আসছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অর্থবছর শেষ হওয়ার নয় মাসের মধ্যে এ অর্থ শ্রমিক অংশগ্রহণ তহবিল, শ্রমিক কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যথাক্রমে ৮০:১০:১০ অনুপাতে বিতরণ করার বাধ্যবাধকতা রয়েছে। তবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্দেশনার ভিত্তিতে কোম্পানিটি এখন পর্যন্ত এসব অর্থ বিতরণ করেনি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কোম্পানির তিনটি স্থায়ী আমানত রসিদ (এফডিআর), যার মোট মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা, বর্তমানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুকূলে বন্ধক (Lien) রাখা হয়েছে। পরিশোধিত মূলধনের বিপরীতে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুসারেও কোম্পানিটির একটি ঘাটতি ছিল। বিধান অনুযায়ী ১৬ সদস্যের পরিচালনা পর্ষদে কমপক্ষে চারজন স্বতন্ত্র পরিচালক থাকার কথা। কিন্তু নিরীক্ষা সময় পর্যন্ত কোম্পানির বোর্ডে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা ছিল মাত্র তিনজন। ফলে করপোরেট গভর্ন্যান্স কোডের শর্ত পূরণ হয়নি। তবে পরবর্তীতে বিএসইসির অনুমোদন নিয়ে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের মাধ্যমে এ ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরীক্ষকরা জানিয়েছেন, উল্লিখিত বিষয়গুলো গুরুত্বপূর্ণ হলেও সেগুলোর কারণে আর্থিক বিবরণীর সামগ্রিক উপস্থাপনা পুরোপুরি অগ্রহণযোগ্য হয়ে যায়নি। তবে গ্র্যাচুইটি দায়, সম্ভাব্য ঋণ ক্ষতির হিসাব, স্পন্সর শেয়ার ধারণ এবং শ্রমিক কল্যাণ তহবিল বিতরণ সংক্রান্ত বিষয়গুলো কোম্পানির আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিদ্যমান দুর্বলতার ইঙ্গিত দেয়।
এসএ খান/
পাঠকের মতামত:
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, প্রশাসনে একাধিক রদবদল
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- পুলিশের একাধিক ইউনিটে রদবদল, নতুন পদায়ন পেলেন যাঁরা
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ





.jpg&w=50&h=35)

