ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬

জেলেনস্কির প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন

২০২৬ জুন ০৬ ১৫:৪৮:০৬
জেলেনস্কির প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি বৈঠকের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি এই প্রস্তাবকে ‘অভদ্র’ বলে মন্তব্য করেন।

সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে দেওয়া বক্তব্যে পুতিন জেলেনস্কির নাম উল্লেখ না করে তাকে শুধু ‘চিঠির লেখক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমানে এমন কোনো বৈঠকের কোনো অর্থ তিনি দেখছেন না।

জেলেনস্কির পক্ষ থেকে পাঠানো চিঠিতে তৃতীয় কোনো নিরপেক্ষ দেশে—যেমন সুইজারল্যান্ড বা তুরস্কে—বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানে আরও বলা হয়, বর্তমান যুদ্ধরেখা থেকেই শান্তি আলোচনা শুরু করা যেতে পারে এবং আলোচনার সময় পূর্ণ যুদ্ধবিরতিতে ইউক্রেন প্রস্তুত।

তবে পুতিন শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, চিঠিটির উদ্দেশ্য আসলে বৈঠকের পরিবেশ তৈরি করা নাকি বৈঠক এড়ানো—তা স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, “আমি মনে করি দ্বিতীয়টি।” একই সঙ্গে তিনি রুশ সেনাদের উদ্দেশে বলেন, “কাজ চালিয়ে যাও, ভাইয়েরা।”ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

মুহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে