দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : আগামী দুই সপ্তাহের মধ্যে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কমিশনকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে এবং নেতৃত্ব নির্বাচনে রাজনৈতিক নয়, সম্পূর্ণ পেশাদার বিবেচনাকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭ : প্রত্যাশা ও বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিএসইসির নতুন চেয়ারম্যান ও কমিশনারদের এমন ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে, যারা পুঁজিবাজার সম্পর্কে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা রাখেন। তাদের নেতৃত্বে দেশের ক্যাপিটাল মার্কেটে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়োগ দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যেই আপনারা এর বাস্তব প্রতিফলন দেখতে পাবেন।”
শেয়ারবাজারে ভালো কোম্পানির অংশগ্রহণ বাড়ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অতীতে নানা সীমাবদ্ধতা ও অনাস্থার কারণে অনেক সম্ভাবনাময় প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসতে অনাগ্রহী ছিল। তবে বর্তমান পরিস্থিতির পরিবর্তনের ফলে এখন অনেক উদ্যোক্তা ও প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে।
তার ভাষায়, “অনেক উদ্যোক্তা এখন বলছেন, তারা শেয়ারবাজারে আসতে চান। কারণ তারা ক্যাসিনোতে নয়, একটি প্রকৃত স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে চান।”
তিনি মনে করেন, অধিকসংখ্যক ভালো কোম্পানি বাজারে এলে ব্যাংকনির্ভর অর্থায়ন কমবে এবং প্রতিষ্ঠানগুলো শেয়ার ও বন্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের সুযোগ পাবে।
সিডিবিএল প্রতিষ্ঠার অভিজ্ঞতা
বক্তব্যে শেয়ারবাজারের আধুনিকায়নে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) গঠনের অভিজ্ঞতাও তুলে ধরেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, একসময় শেয়ার সার্টিফিকেট জালিয়াতি, একই শেয়ার একাধিকবার বিক্রি কিংবা বন্ধক রাখার মতো নানা অনিয়ম বাজারে বিদ্যমান ছিল। এসব সমস্যা দূর করতে কাগজভিত্তিক শেয়ার ব্যবস্থার পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়।
অর্থমন্ত্রী জানান, সিডিবিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি সরাসরি এ উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। এ জন্য সংসদে আইন পাস করানোসহ বিভিন্ন অংশীজনকে বিষয়টি বোঝাতে ব্যাপক প্রচেষ্টা চালাতে হয়েছিল।
তিনি বলেন, “তখন অনেকেই বুঝতে চাইতেন না সিডিবিএল কী এবং এর প্রয়োজনীয়তা কোথায়। কিন্তু বর্তমানে অনলাইন ও রিয়েল-টাইম ট্রেডিংয়ের ফলে শেয়ারবাজার অনেক বেশি আধুনিক, স্বচ্ছ ও কার্যকর হয়েছে।”
অনিয়মে দুর্বল হয়েছে ব্যাংক খাত
দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে অনেক ব্যাংক এখন মূলধন ঘাটতিতে ভুগছে। একই সঙ্গে বিপুলসংখ্যক বিনিয়োগকারীও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।
তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং বেসরকারি খাতে প্রয়োজনীয় কার্যকর মূলধনের জোগান নিশ্চিত করা।
সরকারের একার পক্ষে এ কাজ সম্পন্ন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন ফান্ড ম্যানেজারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে
অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বিভিন্ন বৈশ্বিক ফান্ড ম্যানেজার এবং বড় বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশের অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনার প্রতি আগ্রহ প্রকাশ করছে।
তিনি জানান, বিশ্বের শীর্ষ বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর একটি জেপি মরগানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশ সফর করছে এবং দেশের বাজার সম্পর্কে আগ্রহ দেখাচ্ছে।
তার মতে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ইতিবাচক সাড়া পাচ্ছে, যা ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
দীর্ঘমেয়াদি অর্থায়নে বাড়বে শেয়ারবাজারের ভূমিকা
ব্যাংক খাতের ওপর চাপ কমাতে শক্তিশালী শেয়ারবাজার গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে অনেক ব্যাংক ১২ থেকে ১৩ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করছে, যা ব্যাংকিং ব্যবস্থার জন্য টেকসই নয়।
তিনি বলেন, ব্যাংকের আমানতের মেয়াদ সাধারণত স্বল্পমেয়াদি হলেও সেগুলো দিয়ে হাজার হাজার কোটি টাকার দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হচ্ছে। এ ধরনের অর্থায়ন মূলত শেয়ারবাজারের মাধ্যমে হওয়া উচিত।
তার মতে, কার্যকর ও গভীর শেয়ারবাজার গড়ে উঠলে দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় অংশ শেয়ার ও বন্ড বাজার থেকেই আসবে, ফলে ব্যাংকগুলোর ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
দেশে তৈরি হবে বৈদ্যুতিক গাড়ি
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে ইতোমধ্যে একটি প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি (ইভি) উৎপাদনের উদ্যোগ নিয়েছে এবং সরকার এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
তিনি বলেন, দেশে উৎপাদিত ইভি শুধু স্থানীয় বাজারের চাহিদাই পূরণ করবে না, বিদেশেও রপ্তানি করা হবে। এর ফলে সাধারণ মানুষ তুলনামূলক কম দামে আধুনিক প্রযুক্তির যানবাহন ব্যবহারের সুযোগ পাবেন।
সবশেষে তিনি বলেন, ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া সহজ কাজ নয়। তবে সরকার সেই লক্ষ্য অর্জনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এসএ খান/
পাঠকের মতামত:
- বিতর্কে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনা নয়, চাঁদের সবচেয়ে দামি সম্পদ যা
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- নেতানিয়াহুকেও ক্ষমতাচ্যুত করা সেই মুসলিম নেতাকে চেনেন?
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, প্রশাসনে একাধিক রদবদল
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- পুলিশের একাধিক ইউনিটে রদবদল, নতুন পদায়ন পেলেন যাঁরা
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা





.jpg&w=50&h=35)

