বিমানবন্দর এলাকায় নতুন কড়াকড়ি, আজ থেকেই ‘নীরব অঞ্চল’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ‘নীরব এলাকা’ (Silent Zone) ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে এ এলাকায় অপ্রয়োজনীয় হর্ন, উচ্চ শব্দ এবং শব্দদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার (৫ জুন) গুলশান-২ গোলচত্বরে আয়োজিত শব্দদূষণবিরোধী সমাবেশ ও র্যালিতে এ ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএনসিসি প্রশাসক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার আশপাশকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এখন থেকে সেখানে শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি থাকবে।
তিনি বলেন, ‘কেউ যদি আইন অমান্য করে অযথা শব্দ সৃষ্টি করেন বা শব্দদূষণের সঙ্গে জড়িত থাকেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী প্রচলিত বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে।’
তার মতে, রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে প্রশাসক জানান, রাজধানীর গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা এলাকাও ইতোমধ্যে নীরব অঞ্চল হিসেবে চিহ্নিত রয়েছে।
এসব এলাকার বিভিন্ন সোসাইটি ও নাগরিক সংগঠনের সহযোগিতায় শব্দ ও বায়ুদূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তার ভাষায়, ‘একদিনে শতভাগ দূষণমুক্ত নগরী গড়ে তোলা সম্ভব নয়। তবে নাগরিকদের সহযোগিতা পেলে ধাপে ধাপে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’
সমাবেশে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন, গণমাধ্যমে প্রচারণা, টেলিভিশনে জনসচেতনতামূলক বার্তা সম্প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পেইন চালানো হচ্ছে।
তার মতে, আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি না পেলে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা মহানগরের ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে।
তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ প্রযুক্তির মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান বলেন, নতুন শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার আওতায় ট্রাফিক পুলিশকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।
তিনি জানান, সেই ক্ষমতা কাজে লাগিয়ে রাজধানীতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো এবং শব্দদূষণ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তার দাবি, চলমান কার্যক্রমের সুফল ধীরে ধীরে নগরবাসী অনুভব করতে পারবেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদফতর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে অংশ নেয়।
এছাড়া গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা এলাকার বিভিন্ন সোসাইটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে শব্দদূষণ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই নীরব অঞ্চল ঘোষণার পাশাপাশি কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতির উন্নতি ঘটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চার অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করলো ডিএসই
- ডিএসইর ব্যাখ্যা চাওয়ার পর কারখানা বন্ধের বিষয়ে জানালো তমিজ টেক্সটাইল
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিক্রির চাপ বাড়লেও স্থিতিশীল বাজার
- ১৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রবাসীদের জন্য সরকারের বড় উদ্যোগ
- বিশ্বজুড়ে ফেসবুকে বিভ্রাট, সমস্যায় লাখো ব্যবহারকারী
- ২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- ভিসা আবেদনকারীদের জন্য বড় সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস
- কেউ থাকতে চায় না, সেখানে এক রাতের পারিশ্রমিক ৬৭ হাজার!
- মার্জিন বিধিমালা সংশোধনে বিএসইসির উদ্যোগকে ডিবিএর সমর্থন
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চেয়ার নিয়ে সমালোচনার জবাব দিলেন ডা. শাহাদাত হোসেন
- বিছানায় বিষধর সাপ, ঘুমের ওষুধ আর ২০ লাখ রুপি—যে রহস্য খুলল তদন্তে
- চলতি সপ্তাহে ৯ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- ১১ বছরেও ভাঙল না রপ্তানির 'দেড় বিলিয়ন ডলারের দেয়াল'
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ইপিএস প্রকাশ
- এমপি বাচ্চুর বিরুদ্ধে অভিযোগের পর নড়েচড়ে বসল বিএনপি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ২০ জুলাই নয়! এসএসসি ফল নিয়ে নতুন তথ্য
- ফুটবল বাজির পর দুই সন্তানের মাকে নিয়ে উধাও যুবক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- অতিরিক্ত ক্ষুধার পেছনে যে ভিটামিনের ঘাটতি দায়ী হতে পারে
- এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’
- যমুনায় ঝাঁপ দিলেন তরুণ, রহস্যজনকভাবে ঘটনাস্থল ছাড়লেন সঙ্গী তরুণী
- বাংলাদেশের পোশাক খাতে নতুন সংকট
- অভিবাসীদের জন্য বড় সুখবর, গুরুত্বপূর্ণ রায় আদালতের
- বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম
- রিজার্ভ নিয়ে বড় আপডেট, বাংলাদেশ ব্যাংকের নতুন তথ্য প্রকাশ
- সরকারি চাকরিজীবীদের গেজেট নিয়ে বড় সিদ্ধান্ত
- স্বর্ণ ও রুপার দামে বড় ধস, কারণ জানলে অবাক হবেন
- আর্জেন্টিনা-স্পেন ম্যাচ ঘিরে বড় শঙ্কা
- বেক্সিমকো ঋণ কেলেঙ্কারি, দুদকের জিজ্ঞাসাবাদে ১০ ব্যাংকার
- ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি তেহরানের
- রাজধানীর দিকে ধেয়ে আসছে বড় ভূমিকম্পের শঙ্কা
- বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত
- মার্জিন বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর সংবাদে বিএসইসির স্পষ্টীকরণ
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- গণঅভ্যুত্থান, ভারত ও নির্বাচন নিয়ে একসঙ্গে যা বললেন জামায়াত আমির
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা













