ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬

মধ্যরাতে বাড়ি ফিরে স্ত্রীর মোবাইল দেখে যা করলেন স্বামী

২০২৬ জুন ০৬ ২০:০০:১৩
মধ্যরাতে বাড়ি ফিরে স্ত্রীর মোবাইল দেখে যা করলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক: ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে স্ত্রীর মোবাইল ফোনে কথা বলা নিয়ে সন্দেহ থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ, গভীর রাতে বাড়ি ফিরে স্ত্রীকে ফোনে কথা বলতে দেখে ক্ষুব্ধ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী।

পুলিশ জানিয়েছে, মানেসরের আইএমটি এলাকার বানস আলিয়ার গ্রামে স্ত্রী কাজল দেবী ও চার সন্তানকে নিয়ে বসবাস করতেন ৩৭ বছর বয়সী নরেন্দ্র সিং। স্বামী-স্ত্রী দুজনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাতে কর্মস্থল থেকে ফিরে কাজল দেবী মোবাইল ফোনে কথা বলছিলেন। মধ্যরাতে বাড়ি ফিরে নরেন্দ্র সিং বিষয়টি দেখে কার সঙ্গে কথা বলছেন জানতে চান এবং ফোন দেখতে চান। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়।

একপর্যায়ে সন্দেহ ও ক্ষোভের বশবর্তী হয়ে নরেন্দ্র সিং ওড়না দিয়ে স্ত্রীর শ্বাসরোধ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর তিনি পালিয়ে যান।

নিহতের বোনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা করে তদন্ত শুরু করে। পরে শুক্রবার অভিযুক্ত নরেন্দ্র সিংকে গ্রেপ্তার করা হয়।

গুরগাঁও পুলিশের এক মুখপাত্র জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ঘটনার সময় দম্পতির চার সন্তান বাড়ির ছাদে ঘুমিয়ে ছিল বলে জানিয়েছে পুলিশ।

মুহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে