বিজেপির সঙ্গে সম্পর্কের ইতি, নতুন লড়াইয়ের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: তামিলনাড়ু রাজনীতিতে বিজেপির অন্যতম পরিচিত মুখ কে. আন্নামালাই অবশেষে দল ছাড়লেন। কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (৫ জুন) তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করেন। দলীয় সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের জাতীয় সভাপতি নীতিন নবীন আন্নামালাইয়ের প্রাথমিক সদস্যপদ থেকে দেওয়া পদত্যাগ অনুমোদন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণের সঙ্গে তার নির্ধারিত উন্মুক্ত আলোচনার ঠিক আগে এ ঘোষণা আসে।
সাবেক আইপিএস কর্মকর্তা আন্নামালাই গত মঙ্গলবার দিল্লিতে গিয়ে নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি.এল. সন্তোষের সঙ্গেও তার আলোচনা হয়। কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানালেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতি নয়নর নাগেন্দ্রন বলেন, আন্নামালাইয়ের বিদায়ে দলের সাংগঠনিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। তার ভাষায়, বিজেপি বিশ্বের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং দলীয় কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি পি.ভি.এন. মাধব আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে আন্নামালাই আবারও বিজেপিতে ফিরতে পারেন।
পদত্যাগপত্রে আন্নামালাই উল্লেখ করেন, তামিলনাড়ুর ভাষা, সংস্কৃতি ও আঞ্চলিক স্বার্থ নিয়ে জাতীয় দলগুলোর অবস্থানের সঙ্গে তার দীর্ঘদিনের মতপার্থক্য রয়েছে। গত ১৮ মাস ধরে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজের উদ্বেগ ও অসন্তোষ তুলে ধরলেও কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাননি। শেষ পর্যন্ত রাজনৈতিক দর্শনের মৌলিক অমিলের কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
একইসঙ্গে তিনি নতুন রাজনৈতিক আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন। তার নতুন দল আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেবে বলেও জানিয়েছেন।
২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারি চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন আন্নামালাই। মাত্র এক বছরের মধ্যে ৩৭ বছর বয়সে তিনি তামিলনাড়ু বিজেপির সভাপতি হন। তার নেতৃত্বে রাজ্যে দলের ভোট ও জনসম্পৃক্ততা বাড়লেও বড় কোনো নির্বাচনী সাফল্য আসেনি।
সূত্র বলছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এআইএডিএমকের সঙ্গে জোট প্রশ্নে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার মতবিরোধ তীব্র হয়ে ওঠে। আন্নামালাই এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে থাকলেও বিজেপির শীর্ষ নেতৃত্ব জোট কৌশলকে সমর্থন করে। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, এআইএডিএমকে নেতৃত্বও তাকে সভাপতির পদ থেকে সরানোর দাবি তুলেছিল।
বিশ্লেষকদের মতে, আন্নামালাইয়ের এই সিদ্ধান্ত তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
নয়ন/
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













