ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬

‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’

২০২৬ মে ১৭ ১৪:২৪:৫৯
‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’

নিজস্ব প্রতিবেদক: বিয়ে, সংসার ও মাতৃত্ব নিয়ে সমাজে প্রচলিত ধারণা এবং নারীদের ওপর থাকা সামাজিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণীদের উদ্দেশে তিনি কম বয়সে বিয়ে না করার পরামর্শ দেন। একই সঙ্গে সন্তান নেওয়ার বিষয়ে সামাজিক চাপ নিয়েও কথা বলেন তিনি, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কানাডিয়ান ইউটিউবার ও উপস্থাপক লিলি সিংকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক, বিবাহ ও পারিবারিক জীবন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

তিনি বলেন, “ঈশ্বরের দোহাই, কম বয়সে বিয়ে করবেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা উচিত এবং জীবনের পরিপক্কতা আসা প্রয়োজন। বিয়ে কোনো সহজ বিষয় নয়, এর পেছনে অনেক পরিশ্রম ও বোঝাপড়া লাগে।”

৩৭ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, সমাজে নারীদের ওপর বিয়ে ও সন্তান নেওয়ার বিষয়ে এক ধরনের চাপ তৈরি করা হয়।

এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “আমি জানি এই মন্তব্যের জন্য আমাকে ট্রোল করা হতে পারে, তবুও বলছি—সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই নিঃশর্ত ভালোবাসা দেয়।”

তিনি জানান, তাঁর পোষা দুই কুকুর ‘অ্যাশ’ ও ‘সিম্বা’-কে তিনি পরিবারের সদস্যের মতোই দেখেন এবং নিজের সন্তানের মতোই ভালোবাসেন।

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে শেফালি শাহ জানান, তিনি প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০০ সালে চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন তিনি। এই দম্পতির দুই সন্তান রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে