ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬

মির্জা আব্বাসের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন আফরোজা আব্বাস

২০২৬ মে ১৭ ১০:৩১:৫১
মির্জা আব্বাসের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মির্জা আব্বাস। আগের তুলনায় তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। পাশাপাশি মালয়েশিয়ায় তার নিয়মিত ফিজিওথেরাপিও চলছে।

তিনি আরও জানান, হাসপাতালে দেখতে যাওয়া দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলেছেন মির্জা আব্বাস। এতে তার সুস্থতার অগ্রগতি আরও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে