বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এপ্রিল মাসে বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক শেয়ার বিক্রি বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা ও দেশের দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতার কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বড় পরিসরে শেয়ার বিক্রি করেছেন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
ডিএসইর তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট ১২৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। বিপরীতে, একই সময়ে তারা কিনেছেন মাত্র ১২ কোটি ৬ লাখ টাকার শেয়ার। ফলে বিদেশিদের লেনদেনে বড় ধরনের নেতিবাচক ভারসাম্য তৈরি হয়েছে।
বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, আন্তর্জাতিক ফান্ড ম্যানেজাররা বর্তমানে ঝুঁকিপূর্ণ ফ্রন্টিয়ার মার্কেট থেকে বিনিয়োগ সরিয়ে তুলনামূলক নিরাপদ খাতে চলে যাচ্ছেন। এর প্রভাব পড়েছে বাংলাদেশের শেয়ারবাজারেও।
এপ্রিল মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন দাঁড়িয়েছে ১৩৬ কোটি ২০ লাখ টাকা, যা মার্চ মাসের তুলনায় ৫০ শতাংশ কম। বিশ্লেষকদের মতে, এটি শুধু বিক্রির চাপই নয়, বরং বিদেশিদের নতুন বিনিয়োগে অনাগ্রহও স্পষ্ট করছে। এতে বাজারের তারল্যও কমে যাচ্ছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বিদেশি বিনিয়োগ রয়েছে এমন তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ১৩০টি। এর মধ্যে এপ্রিল মাসে ১৯টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ কমেছে, বেড়েছে ১৪টিতে এবং অপরিবর্তিত রয়েছে ৯৭টি কোম্পানিতে।
সবচেয়ে বেশি বিদেশি বিক্রি হয়েছে বড় মূলধনি ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোতে। এর মধ্যে স্কয়ার ফার্মা থেকে বিদেশিরা প্রায় ৪০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। ফলে কোম্পানিটিতে বিদেশি শেয়ারধারণ কমে ১৫ দশমিক ৩৩ শতাংশ থেকে ১৫ দশমিক ১১ শতাংশে নেমে এসেছে।
একইভাবে ব্র্যাক ব্যাংকে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৩৭ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এতে ব্যাংকটিতে বিদেশি শেয়ারধারণ ৩৬ দশমিক ৪৮ শতাংশ থেকে কমে ৩৬ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে।
এ ছাড়া রেনেটা, বৃটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ এবং গ্রামীণফোনের মতো কোম্পানিতেও উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে।
কিছু কোম্পানি থেকে বিদেশিরা পুরোপুরি বেরিয়ে গেছেন। এপ্রিল মাসে রিং শাইন টেক্সটাইল ও প্রিমিয়ার ব্যাংকে থাকা অবশিষ্ট সব শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। অন্যদিকে প্রথমবারের মতো বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের বিদেশি বিনিয়োগ প্রবেশ করেছে।
বিদেশি ক্রয়ের দিক থেকে উল্লেখযোগ্য অবস্থানে ছিল বিএসআরএম স্টিল। কোম্পানিটিতে প্রায় ৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনেন বিদেশি বিনিয়োগকারীরা। ফলে তাদের শেয়ারধারণ বেড়ে শূন্য দশমিক ২৫ শতাংশ থেকে শূন্য দশমিক ৬০ শতাংশে উন্নীত হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। জ্বালানি আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশ এতে বাড়তি ঝুঁকিতে পড়েছে।
বিশ্লেষকদের ভাষ্য, দেশের শেয়ারবাজারে ভালো করপোরেট সুশাসনসম্পন্ন ও শক্তিশালী মৌলভিত্তির কোম্পানির সংখ্যা সীমিত হওয়ায় বিদেশি বিনিয়োগ খুব অল্প কয়েকটি শেয়ারে কেন্দ্রীভূত। ফলে বাজারে নেতিবাচক মনোভাব তৈরি হলে বড় আকারের বিক্রির চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া দুর্বল করপোরেট সুশাসন, আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতার ঘাটতি, জাঙ্ক স্টকের আধিক্য, মূলধনি মুনাফার করব্যবস্থার জটিলতা এবং বিদেশে অর্থ পাঠানোর প্রক্রিয়াগত জটিলতাও দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগে বাধা হয়ে আছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা।
ডিএসই কর্মকর্তাদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের এই ধারাবাহিক বিক্রি দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রকদের জন্য একটি সতর্কবার্তা। বিদেশিরা যখন সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং আইডিএলসি ফাইন্যান্সের মতো শীর্ষ কোম্পানি থেকে বিনিয়োগ কমাচ্ছেন, তখন ডিএসইএক্স সূচকের ওপর চাপ আরও বাড়ছে।
মামুন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
