ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬

শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

২০২৬ মে ১২ ১১:৪১:৩১
শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেয়ারবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। একই সঙ্গে পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতের সংস্কার চলমান রয়েছে বলেও তিনি জানান।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাব থাকবে না—এটি সরকারের স্পষ্ট নীতিগত অবস্থান।

তিনি আরও বলেন, শেয়ারবাজার ও আর্থিক খাতকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে, যাতে এটি তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে পারে। সরকারের লক্ষ্য হলো বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা।

অনুষ্ঠানে তিনি জানান, বর্তমানে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন, যা ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে।অর্থমন্ত্রী আরও বলেন, আর্থিক খাতের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে