স্থানীয় সরকার নির্বাচনে যে কৌশলে এগোচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় প্রভাবমুক্ত ও বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায় বিএনপি। জাতীয় নির্বাচনের মতো উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এজন্য স্থানীয়ভাবে জনপ্রিয়, সৎ ও যোগ্য নেতাদের প্রস্তুত থাকার পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দিয়েছে দলটি।
দলীয় সূত্র জানায়, এলাকায় জনপ্রিয়তার ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হবে। এর বাইরে কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হবে না।
সম্প্রতি বিএনপি ও এর সহযোগী তিন সংগঠনের এক মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুতই অনুষ্ঠিত হতে পারে। তিনি ইঙ্গিত দেন, এসব নির্বাচনে নিজেদের যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতেই জয়ী হতে হবে এবং দল থেকে কোনো ধরনের প্রভাব খাটানো হবে না।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, জাতীয় সংসদ নির্বাচন ও সংরক্ষিত নারী আসনে মনোনয়নবঞ্চিত অনেকেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন চাইতে পারেন। তবে এবার তৃণমূলের জনপ্রিয় ও ত্যাগী নেতাদের মূল্যায়নের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে। এর আগে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্থানীয় সরকারমন্ত্রী জানিয়েছিলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্তরের নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করতে সাধারণত ১০ মাস থেকে এক বছর সময় লাগে।
নির্বাচন কমিশনও আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে বলে জানা গেছে। দলীয় একটি বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষ দিক থেকেই ধাপে ধাপে নির্বাচন শুরু হতে পারে।
এদিকে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে এলাকায় পোস্টার, ব্যানার, গণসংযোগ ও সভা-সমাবেশ শুরু করেছেন, যদিও এখনো নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নভেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।
বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে ফলাফল বিরোধীদের হাতে চলে গেলে তা সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। স্থানীয় পর্যায়ে অস্থিরতা বাড়লে সরকারের জনপ্রিয়তায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই নির্বাচনে জয় নিশ্চিত করতে আগে দলীয় কোন্দল ও বিভেদ দূর করার ওপর জোর দেওয়া হচ্ছে।
দলের নেতাদের মতে, অতীতে জাতীয় নির্বাচনে বিএনপির কিছু নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বেশ কিছু আসনে ক্ষতির মুখে পড়তে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এবার স্থানীয় সরকার নির্বাচনের আগেই অভ্যন্তরীণ বিরোধ মেটানোর চেষ্টা চলছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় পর্যায়ে যারা দীর্ঘদিন কাজ করেছেন এবং যাদের এলাকায় জনপ্রিয়তা রয়েছে, দল তাদেরই মূল্যায়ন করবে। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে কিছু অসন্তোষ থাকলেও রাজপথে সক্রিয় ও সংগ্রামী নেত্রীদেরই অধিকাংশ ক্ষেত্রে মূল্যায়ন করা হয়েছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা











.jpg&w=50&h=35)

