যৌ/ন হয়রানির অভিযোগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভগিরথ সাইয়ের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকৃতি জানানোর পর সাইয়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।
বন্দি সঞ্জয় কুমার, যিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যও, তদন্তের স্বার্থে ছেলেকে পুলিশের কাছে হাজির করার কথা জানিয়েছেন। তার বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক তরুণী যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ এনেছেন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সঞ্জয় কুমার বলেন, আইনের চোখে সবাই সমান। তিনি লেখেন, “আইন ও বিচারব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে আমার ছেলে আইনজীবীদের মাধ্যমে তেলেঙ্গানা পুলিশের সামনে হাজির হয়েছে। আমি বিশ্বাস করি, আইনের চোখে সবাই সমান।”
তিনি আরও বলেন, তার ছেলে শুরু থেকেই দাবি করে আসছে যে সে কোনো অপরাধ করেনি। তাদের হাতে থাকা তথ্য-প্রমাণ আইন বিশেষজ্ঞদের সামনে উপস্থাপন করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সমাধান হবে বলে তারা পরামর্শ দিয়েছেন।
সঞ্জয় কুমার জানান, তদন্তে পূর্ণ সহযোগিতা ও বিচারব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শনে তিনি বিশ্বাসী। মামলায় আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী সপ্তাহে আদেশ আসতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার গভীর রাত পর্যন্ত চলা শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্ট সাইকে গ্রেপ্তার থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিতে অস্বীকৃতি জানায়।
সাইয়ের আইনজীবী আদালতে দাবি করেন, অভিযোগকারী তরুণীর মা জানিয়েছেন যে তার মেয়ে গত বছর সাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল এবং সম্পর্কটি স্বাভাবিক ছিল। তবে ভুক্তভোগীর আইনজীবী জামিনের আবেদনটির বিরোধিতা করেন।
বিচারপতি টি মাধবী দেবী বলেন, এই পর্যায়ে কোনো অন্তর্বর্তী আদেশ দেওয়ার পক্ষে আদালত নয়।
এদিকে সাই দাবি করেছেন, তাকে ‘হানি-ট্র্যাপ’ ও চাঁদাবাজির মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ওই তরুণী ও তার পরিবার তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল এবং ৫ কোটি রুপি দাবি করেছিল।
অন্যদিকে বন্দি সঞ্জয় কুমারও অভিযোগগুলো অস্বীকার করেছেন। তার দাবি, বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ
- রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন
- ফিফাকে বড় ধাক্কা, বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশের ‘না’
- বেনজীর প্রত্যর্পণে নতুন মোড়, চাইল আরও নথি দুবাই পুলিশ
- সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- সোনার বাজারে বড় সুখবর, এক ধাক্কায় কমল দাম
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- প্রবাসীদের জন্য সরকারের ১০ জরুরি নির্দেশনা, না মানলে হতে পারে বিপদ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন অবস্থান
- নতুন পে স্কেল নিয়ে সরকারি সূত্রে মিলল বড় আপডেট
- বড় পরিবর্তন, নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রিকেট মাঠ থেকে যেভাবে হয়ে উঠলেন ‘আন্ডারওয়ার্ল্ডের ডন’
- গোলাপগঞ্জে হামলার দাবি, যা বললেন সারজিস আলম
- জুলাই আন্দোলন নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব
- ৩০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্ত অবস্থানে সপ্তাহ শেষ, বিনিয়োগকারীদের সতর্ক পদক্ষেপ
- রেসের চার ফান্ড নিয়ে বড় আপডেট, যা বলছে ব্র্যাক ব্যাংক
- ফাইনালের পর নীরবতা ভাঙলেন রেফারি, বললেন মেসি ও ভিএআরের কথা
- দেশে ফেরা নিয়ে শেখ হাসিনাকে ঘিরে বিতর্ক ও বিশ্লেষণ
- ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য পাঠানোর নির্দেশ ম্যারিকোর
- সানলাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
- চার্টার্ড লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি













