ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬

১৭ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ মে ১৭ ১৪:০৬:৪৭
১৭ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩৭ টাকা ৯০ পয়সা বা ৮.৭২ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাপেক্স ট্যানারি লিমিটেড।

কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর শেয়ার দর ২০ পয়সা বা ৫.৭১ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে যৌথভাবে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) ৫.৫৬ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল ৫.২৬ শতাংশ, মেঘনা সিমেন্ট ৫.২৩ শতাংশ এবং পুরবী জেনারেল ইন্স্যুরেন্স ৫.১৪ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে