শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের জন্য বিদ্যমান ৩০ শতাংশ শেয়ার ধারণ বাধ্যবাধকতায় বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিশেষ করে পুনর্গঠিত পর্ষদ থাকা কোম্পানিগুলোর ক্ষেত্রে এই নিয়ম আর আগের মতো কঠোরভাবে প্রযোজ্য হবে না।
বুধবার অনুষ্ঠিত কমিশন সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, কোনো প্রাথমিক নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ক্ষেত্রে সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা শিথিল করা হবে। ফলে এসব কোম্পানির জন্য মূলধন সংগ্রহের নতুন সুযোগ তৈরি হলো।
২০১০ সালের শেয়ারবাজার ধসের পর দেখা যায়, অনেক উদ্যোক্তা উচ্চ দামে নিজেদের শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে কোম্পানির পর্ষদ থেকে সরে যান। এতে কোম্পানির প্রতি তাদের দায়বদ্ধতা কার্যত শেষ হয়ে যেত। এ ধরনের প্রবণতা ঠেকাতে এবং উদ্যোক্তাদের জবাবদিহি নিশ্চিত করতে ২০১১ সালে বিএসইসি একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে।
এই নীতির ইতিবাচক প্রভাব থাকলেও সময়ের সঙ্গে এর কিছু নেতিবাচক দিকও সামনে আসে। বিশেষ করে দুর্বল ও ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। অনেক প্রতিষ্ঠানের পর্ষদ অনিয়ম বা অব্যবস্থাপনার কারণে ভেঙে দেওয়া হলেও নতুন পরিচালকদের পক্ষে অল্প সময়ে বাজার থেকে ৩০ শতাংশ শেয়ার কেনা সম্ভব হয়নি। ফলে আইনগত সীমাবদ্ধতার কারণে এসব কোম্পানি রাইট বা বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াতে পারেনি।
মূলধনের সংকটে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ায় সম্ভাবনাময় অনেক কোম্পানিও ধীরে ধীরে রুগ্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা বছরের পর বছর লভ্যাংশ থেকে বঞ্চিত হয়েছেন।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, বিএসইসির নতুন সিদ্ধান্তে অন্তত তিনটি বড় পরিবর্তন আসতে পারে। প্রথমত, পুনর্গঠিত পর্ষদ থাকা কোম্পানিগুলো এখন রাইট শেয়ার বা বন্ডের মাধ্যমে বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। এতে তাদের উৎপাদন ও ব্যবসা পুনরায় সচল করার সুযোগ তৈরি হবে।
দ্বিতীয়ত, নতুন বিনিয়োগকারী বা বড় শিল্পগোষ্ঠীগুলোর জন্য দুর্বল কোম্পানির দায়িত্ব নেওয়া সহজ হবে। এতদিন ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতার কারণে অনেকেই আগ্রহ হারাতেন। নতুন সিদ্ধান্তে সেই বাধা অনেকটাই কমে গেল।
তৃতীয়ত, দীর্ঘদিন ধরে লোকসানি বা বন্ধ কোম্পানিতে বিনিয়োগ আটকে থাকা সাধারণ শেয়ারহোল্ডারদের জন্যও আশার আলো তৈরি হয়েছে। কোম্পানিগুলো নতুন মূলধন সংগ্রহ করে ব্যবসায় ফিরতে পারলে শেয়ারের মূল্য ও ডিভিডেন্ড—উভয়ের সম্ভাবনাই বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খাতসংশ্লিষ্টদের ভাষ্য, অতিরিক্ত কঠোর আইন অনেক সময় ব্যবসা ও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়। বিএসইসির এই পদক্ষেপকে তারা ভারসাম্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। তবে মূলধন উত্তোলনের সুযোগ নিয়ে পুনর্গঠিত পর্ষদ যেন নতুন করে সাধারণ বিনিয়োগকারীদের ওপর চাপ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারির প্রয়োজন রয়েছে। অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই হবে এই সিদ্ধান্তের সফলতার প্রধান শর্ত।
মামুন/
পাঠকের মতামত:
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)






