ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার

২০২৬ মে ১০ ১৭:৪৫:১৯
বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার

নিজস্ব প্রতিবেদক: আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারা–এর দাম্পত্য জীবনে আবারও বিচ্ছেদ হয়েছে। দ্বিতীয়বার বিয়ের প্রায় চার মাসের মাথায় তাদের আলাদা হওয়ার বিষয়টি সামনে আসে।

শনিবার (৯ মে) সাবিকুন নাহার সারা গণমাধ্যমকে জানান, পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরে পারস্পরিক সিদ্ধান্তে তারা বিচ্ছেদের পথ বেছে নেন।

তিনি বলেন, নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করা হয়েছিল এবং দুই পরিবারও ইতিবাচক ভূমিকা রেখেছিল। তবে বিভিন্ন কারণে সেই সম্পর্ক আর টেকেনি। রমজানের চাঁদরাতে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয় বলেও জানান তিনি।

জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে ২১ অক্টোবর প্রথমবার বিচ্ছেদ হয়েছিল।

পরবর্তীতে দুই পরিবারের উদ্যোগে পুনর্মিলন ঘটলেও দ্বিতীয় দফার সংসারও স্থায়ী হয়নি।এ বিষয়ে এখন পর্যন্ত আবু ত্বহা মুহাম্মদ আদনান–এর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।রংপুরের তরুণ ইসলামী বক্তা হিসেবে পরিচিত আবু ত্বহা আদনান সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করে জনপ্রিয়তা অর্জন করেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে