ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বড় আপডেট দিল মিশর

২০২৬ মে ১৭ ১২:৩৪:৫৫
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বড় আপডেট দিল মিশর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করেছে মিশর। রবিবার (১৭ মে) ঢাকাস্থ মিশর দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি এবং পাঁচ বছর মেয়াদি ভিসার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি কিছুটা বেড়েছে।

নতুন নির্ধারিত ফি অনুযায়ী, সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য গুনতে হবে ৯ হাজার ২০০ টাকা। মাল্টিপল এন্ট্রি ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৫০ টাকা। এছাড়া পাঁচ বছর মেয়াদি ভিসার জন্য ফি রাখা হয়েছে ৯৫ হাজার ২০০ টাকা।

দূতাবাস থেকে জানানো হয়েছে, নতুন ফি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে কি না সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরে জানানো হতে পারে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে