ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬

২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি

২০২৬ মে ১৫ ১৪:৩৫:০৫
২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

তবে একই প্রজ্ঞাপনে আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২৪ মে (রবিবার) অফিস খোলা থাকবে এবং ২৫ মে থেকে ঈদের ছুটি শুরু হবে।

এর আগে মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, জরুরি সেবা—যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, টেলিযোগাযোগ, ডাকসেবা, হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

ছুটিকে ঘিরে রাজধানী ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন অনেক চাকরিজীবী। একই সঙ্গে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতিও জোরদার করা হচ্ছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে