বাংলাদেশের যে আসনে জয় পেলে রাষ্ট্র ক্ষমতা ও মন্ত্রিত্ব নিশ্চিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বা ভিআইপি আসন হিসেবে পরিচিত চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন। কারণ বিগত কয়েক দশকের নির্বাচনের ইতিহাস বিশ্লেষণে দেখা যায়—এ আসন থেকে নির্বাচিত প্রার্থীর দলই সরকার গঠন করেছে এবং ওই সংসদ সদস্য মন্ত্রিসভার সদস্যও হয়েছেন। ফলে প্রতিটি নির্বাচনে এই আসনে রাজনৈতিক দলগুলো বিশেষ গুরুত্ব দিয়ে মনোনয়ন দিয়ে থাকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে—প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর রাজনৈতিক দলগুলোও প্রস্তুতি নিতে শুরু করেছে।
এবার চট্টগ্রাম-৯ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন—সাবেক মেয়র ও দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এছাড়া, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মনোনয়ন চাইবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ তিনি বর্তমানে মেয়র পদে দায়িত্ব পালন করছেন।
আসনটির আরেকটি বৈশিষ্ট্য হলো, এখানে যে প্রার্থী বাকলিয়ার ভোট পায়, সে-ই সাধারণত জয়ী হয়। অতীতে এখানে টানা দুবার কোনো দলীয় প্রার্থী নির্বাচিত হয়নি। তবে ব্যতিক্রম হিসেবে মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৮ ও ২০২৪ সালে পরপর দুইবার জয়ী হয়েছেন এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মীর নাসির রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতায় এগিয়ে। তিনি মেয়র ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। শামসুল আলম ব্যবসায়ী থেকে রাজনীতিতে এসেছেন এবং কিছু সময় নিষ্ক্রিয় থাকার পর আবার সক্রিয় হয়েছেন। আবুল হাশেম বক্কর দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং রাজপথে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন।
এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডা. ফজলুল হক। তিনি একাধিক সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা।
সব মিলিয়ে চট্টগ্রাম-৯ আসনে এবারও একটি চ্যালেঞ্জিং ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশিত। যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচন থেকে দূরে থাকে, তাহলে বিএনপি ও জামায়াতের মধ্যে সরাসরি লড়াই হতে পারে, যেখানে ভোটের ব্যবধান হতে পারে উল্লেখযোগ্য। তবে নির্বাচনের প্রকৃত চিত্র নির্ভর করবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়ার ওপর।
মারুফ/
পাঠকের মতামত:
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা













