বীমা খাতে অনিয়মের রাজত্ব: গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা কোম্পানিগুলোতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে ব্যাপক অনিয়ম এবং নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর নিষ্ক্রিয়তা নিয়ে একটি চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, বীমা কোম্পানির চেয়ারম্যানরা নিজস্ব স্বার্থ হাসিলের জন্য অননুমোদিত ব্যক্তিদের সিইও পদে নিয়োগ করছেন এবং আইডিআরএ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে না, যা দুর্নীতিকে উৎসাহিত করছে।
সরকারের একটি গোয়েন্দা সংস্থার তৈরি করা এই গোপন প্রতিবেদন সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদনটির সঙ্গে যুক্ত চিঠিতে আইন লঙ্ঘন করে পাঁচটি বীমা কোম্পানিতে চলতি দায়িত্ব পালনকারী সিইও এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইডিআরএ-কে নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বীমা আইন, ২০১০ এর ৮০(৪) ধারা অনুযায়ী, বীমা কোম্পানির সিইও পদ তিন মাসের বেশি সময়ের জন্য শূন্য রাখার বিধান নেই। তবে অপরিহার্য পরিস্থিতিতে এই সময়সীমা আরও তিন মাস বাড়ানো যেতে পারে। বীমা আইন-২০১০ এর ৮০(৫) ধারা মোতাবেক, নির্ধারিত সময়ের মধ্যে বীমা কোম্পানির সিইও পদ পূরণ করা না হলে কর্তৃপক্ষ প্রশাসক নিয়োগ করতে পারবে।
তবে গার্ডিয়ান লাইফ, সোনালী লাইফ, মার্কেন্টাইল ইসলামী লাইফ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্সে চলতি দায়িত্বে থাকা মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মেয়াদকাল অতিবাহিত হওয়ার পরেও তারা নিয়মবহির্ভূতভাবে এখনো দায়িত্ব পালন করছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।
গার্ডিয়ান লাইফে শেখ রাকিবুল করিম ২০২১ সালের ১ জানুয়ারি থেকে চার বছর পাঁচ মাস ধরে চলতি দায়িত্ব পালন করছেন। সোনালী লাইফে মো. রফিকুল ইসলাম ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে এ দায়িত্বে রয়েছেন। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ২০২৪ সালের ১ জুলাই থেকে সিইও পদে চলতি দায়িত্বে রয়েছেন এস কে আব্দুর রশিদ।
এছাড়া কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে মোশাররফ হোসেন ২০২৪ সালের ১০ অক্টোবর থেকে সিইও পদে চলতি দায়িত্ব পালন করছেন এবং রূপালী ইন্স্যুরেন্সের সিইও পদে চলতি দায়িত্বে রয়েছেন ফৌজিয়া কামরুন তানিয়া, যিনি ২০২৩ সালের ২ জানুয়ারি থেকে দুই বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।
গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, গার্ডিয়ান লাইফ চার বছরের বেশি সময় ধরে আইডিআরএর অনুমোদিত সিইও নিয়োগ না করায় চলতি বছরের ২৭ জানুয়ারি কোম্পানিটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৬০ দিনের মধ্যে সিইও নিয়োগের শর্ত দেওয়া হয়।
কিন্তু সময়সীমা পার হলেও কোম্পানিটি সিইও নিয়োগ করেনি এবং আইডিআরএ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। একইভাবে, রূপালী ইন্স্যুরেন্সও দুই বছরের বেশি সময় ধরে অনুমোদিত সিইও নিয়োগ না করায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু ৬০ দিন পরেও সিইও নিয়োগ না করায় আইডিআরএ কোনো ব্যবস্থা নেয়নি।
আইডিআরএর মুখপাত্র সাইফুন্নাহার সুমি সংবাদ মাধ্যমকে জানান, পাঁচটি কোম্পানি নয়, বরং ১৯টি কোম্পানিতে সিইও নেই এবং সিইও সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, "সিইও নিয়োগের প্রবিধানমালা খুব বেশি মাত্রায় রেস্ট্রিকটেড হওয়ায় সিইও তৈরি হচ্ছে না এই সেক্টরে।"
গোয়েন্দা প্রতিবেদনে উপসংহারে বলা হয়েছে, আইডিআরএর এই ধরনের কার্যক্রম বীমা কোম্পানিগুলোকে দুর্নীতিতে উৎসাহিত করছে বলে প্রতীয়মান। এই পরিস্থিতি বীমা খাতের সুশাসন এবং বিনিয়োগকারীদের আস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
মিজান/
পাঠকের মতামত:
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা








