সিটি ব্যাংক পরিচালকের বন্ধকী সম্পত্তি নিলামে তুলেছে ব্যাংক এশিয়া
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া প্রায় ১১৬ কোটি ৪৫ লাখ টাকার ঋণ আদায়ে পারটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পারটেক্স কোল লিমিটেডের বন্ধকী সম্পদ নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ব্যাংকটির মহাখালী শাখা থেকে এ সংক্রান্ত একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানি লোন কোর্ট অ্যাক্ট, ২০০৩ অনুযায়ী পারটেক্স কোল লিমিটেডের বন্ধকী সম্পদ বিক্রির মাধ্যমে ঋণ আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। নিলামে টেন্ডার দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ আগস্ট।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পারটেক্স কোল লিমিটেডের ঋণের বিপরীতে বন্ধকদাতা হিসেবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজের নাম রয়েছে, যিনি একই সঙ্গে সিটি ব্যাংকের পরিচালকের দায়িত্বও পালন করছেন।
ব্যাংক এশিয়ার নোটিশ অনুযায়ী, স্থানীয় বাজারে কয়লা আমদানি ও বিপণনকারী পারটেক্স কোলের ৯ জুলাই পর্যন্ত বকেয়া ঋণের পরিমাণ ছিল ১১৬.৪৫ কোটি টাকা। ধারাবাহিকভাবে নোটিশ দেওয়ার পরও ঋণ পরিশোধ না করায় ঋণটি শ্রেণিকৃত (ক্লাসিফাইড) হয়েছে। নিলামে তোলা বন্ধকী সম্পদগুলোর মধ্যে রয়েছে ঢাকা ও গাজীপুরে অবস্থিত ২৫৯.৩৬ শতক জমি এবং কারখানার ভবন।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন সংবাদ মাধ্যমকে বলেন, "আইন অনুযায়ী প্রতিষ্ঠানটি সময়মতো ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, ফলে ঋণটি শ্রেণিকৃত হয়েছে। ঋণ পুনরুদ্ধারে বৈধ প্রক্রিয়া অনুসরণ করে বন্ধকী সম্পদ নিলামে তোলা হচ্ছে। আমরা সব সময় ঋণ পুনরুদ্ধারে আলোচনার পক্ষে। প্রতিষ্ঠানটি যিনি পরিচালনা করছেন তিনিও একজন ব্যাংক পরিচালক। তার সব নিয়মনীতি জানা থাকার কথা। নিলামের আগে যদি প্রতিষ্ঠানটি বকেয়া পরিশোধ করে, তাহলে আমরা নিলাম স্থগিত করব।"
নিলাম নোটিশে পারটেক্স কোলের ব্যবস্থাপনা পরিচালক ও ৫০% শেয়ারহোল্ডার রুবেল আজিজের নাম ছাড়াও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত এম এ হাসেমসহ আরও পাঁচজনের নাম রয়েছে। রুবেল আজিজ একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের পরিচালক এবং বনানী ক্লাবের সভাপতি। রুবেল আজিজ পারটেক্স বেভারেজ লিমিটেড, পারটেক্স প্লাস্টিকস লিমিটেড, পারটেক্স জুট মিলস লিমিটেড, পারটেক্স এভিয়েশন লিমিটেড এবং পারটেক্স প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৪ সালের ডিসেম্বরে গঠিত পারটেক্স কোল লিমিটেড ২০১৫ সালের মার্চ থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করে এবং দেশের সাতটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে মূলত ইটভাটার ব্যবসায়ীদের কাছে তা সরবরাহ করে থাকে।
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। ২০২৫ সালের মার্চ শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছাড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। এই সময়ে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের প্রায় ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা ব্যাংক মালিক তথা পরিচালকদের দখলে ছিল, যা তারা একজন আরেকজনের সাথে সমঝোতার মাধ্যমে দিয়েছেন।
ব্যাংক কোম্পানি আইনের আলোকে পরিচালক হওয়ার যোগ্যতা বিষয়ে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি নীতিমালা জারি করেছে। নীতিমালায় বলা হয়, কারও নিজ বা স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি হলে তিনি পরিচালক হওয়ার যোগ্যতা হারাবেন। অবশ্য খেলাপি ঋণ নিয়মিত হলে আবার পরিচালক হতে পারবেন। তবে কেউ ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চিহ্নিত হলে খেলাপি থেকে অব্যাহতির ৫ বছর পার না হওয়া পর্যন্ত আর পরিচালক হতে পারবেন না।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









