পুলিশের আলোচিত চার কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনেক পুলিশ কর্মকর্তা কাজে যোগ না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যেই এমন অনেক পুলিশ কর্মকর্তা চাকরি হারিয়েছেন। এবার ছুটি না নিয়ে কর্মস্থলে যোগদান না করায় পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে ছুটি ছাড়া কর্মস্থল থেকে উধাও ২১ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো, যা প্রশাসনিক শৃঙ্খলা পুনরুদ্ধারে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।
রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে দেওয়া পৃথক চার প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়। ১২ জুলাই প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি। বরখাস্তকৃতদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই গোলাম রুহানীও রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে: ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত (র্যাবে বদলির আদেশপ্রাপ্ত) গত বছরের ২৫ আগস্ট থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ এর ২(খ) ও ২ (চ) অনুযায়ী অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
ডিএমপির সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী গত বছরের ১১ আগস্ট থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ এর বিধি ২(চ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
ডিএমপির মিরপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ গত বছরের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এই চারজন ছাড়াও, পুলিশের প্রতাপশালী দুই ডজন উচ্চপদস্থ কর্মকর্তা বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারাচ্ছেন। তাঁদের মধ্যে ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম (গত বছরের ২৬ আগস্ট থেকে অনুপস্থিত) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ (৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত) অন্যতম। ডিএমপির সাবেক তিন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, এস এম মেহেদী হাসান ও রিফাত রহমান শামীমও ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এছাড়া, সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায় ২২ আগস্ট থেকে এবং সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ২৬ আগস্ট থেকে অনুপস্থিত রয়েছেন। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ৬ আগস্ট থেকে এবং অতিরিক্ত ডিআইজি মো. জায়েদুল আলম ৪ নভেম্বর থেকে অনুপস্থিত আছেন। এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থেকে, রাজশাহী রেঞ্জ পুলিশের এসপি আয়েশা সিদ্দিকা ১২ ফেব্রুয়ারি থেকে, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি এবং চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নুর আলম মিনা ৯ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত রয়েছেন। নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল এবং গোয়েন্দা পুলিশের এসপি এটিইউ শাখার মোহাম্মদ সানোয়ার হোসেন ১ জানুয়ারি থেকে অনুপস্থিত আছেন। ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার ইকবাল হুসাইন ২৮ অক্টোবর থেকে, ঢাকা জেলার এসপি আসাদুজ্জামান ৯ সেপ্টেম্বর থেকে, অতিরিক্ত এসপি হাসান আরাফাত ১৯ নভেম্বর থেকে, ডিএমপির সাবেক উপকমিশনার মলয় কুমার পোদ্দার ১৮ অক্টোবর থেকে এবং সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলেছে, বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত এই পুলিশ কর্মকর্তারা মূলত আত্মগোপনে রয়েছেন এবং তাঁদের কয়েকজন ইতিমধ্যে বিদেশে পাড়ি দিয়েছেন বলেও শোনা যাচ্ছে।
এই বিধিমালা অনুযায়ী, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি একটি গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য করা হয়। সংশ্লিষ্ট কর্মচারীকে তাঁর অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করার জন্য একটি যুক্তিসংগত সুযোগ দেওয়া হয়। যদি কর্মচারীর ব্যাখ্যা সন্তোষজনক না হয়, তবে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ ব্যবস্থায় তিরস্কার, বেতন বৃদ্ধি স্থগিত করা, পদাবনতি বা চাকরি থেকে অপসারণ করা হতে পারে। গুরুদণ্ড (যেমন অপসারণ) এবং লঘুদণ্ড (যেমন তিরস্কার) উভয়ই শাস্তিরূপে প্রযোজ্য হতে পারে।
বিধিমালা অনুযায়ী, গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। যদি কোনো কর্মচারী গুরুতর অপরাধ করেন বা দীর্ঘদিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন, তাহলে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হতে পারে। কোনো কর্মচারী যদি অফিসের নিয়মকানুন বা সরকারি আদেশ লঙ্ঘন করেন, তাহলে তাঁর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।
সূত্র বলেছে, জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন সময় থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত পুলিশের এসব কর্মকর্তার সন্ধানে প্রশাসন থেকে বিভিন্ন চেষ্টা করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।
মারুফ/
পাঠকের মতামত:
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের













