ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবার পাবে ১৫ হাজার ডলার

২০২৪ জুন ২০ ১৬:৩৭:৩৭
কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবার পাবে ১৫ হাজার ডলার

প্রবাস ডেস্ক : কুয়েত সরকার ঘোষণা করেছে যে তারা কুয়েতের মাঙ্গাফ এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১৫ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দেবে। সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস এ খবর জানিয়েছে।

কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের নির্দেশে এই ক্ষতিপূরণ দেওয়া হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদেন বলা হয়, ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসে মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে ক্ষতিপূরণের অর্থ দ্রুত পৌঁছানো নিশ্চিত করবে দূতাবাস।

এর আগে, গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৪৯ জন প্রবাসী মারা যান। আহত হন প্রায় অর্ধশত। নিহতদের মধ্যে ৪৫ জন ছিলেন ভারতের নাগরিক। তিনজন ছিলেন ফিলিপাইনের নাগরিক। তবে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না।

এক সংবাদ সম্মেলনে এনবিটিসি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেজি আব্রাহাম বলেন, কোম্পানির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে, প্রতিটি পরিবার থেকে একজনের কোম্পানিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং প্রতি পরিবারকে ভারতীয় ৮ লাখ রুপি করে দেওয়া হবে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন কুয়েতি নাগরিক, তিনজন ভারতীয় নাগরিক এবং চার মিশরীয় নাগরিককে আটক করা হয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে