×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ

২০২৬ নভেম্বর ১৮ ১০:৪৪:৫১
স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক শহর ও উন্নত জীবনযাত্রার দেশ অস্ট্রেলিয়ায় নিয়োগকর্তার স্পনসর বা রাজ্য সরকারের মনোনয়ন ছাড়াই স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ তৈরি হয়েছে। দেশটির ‘স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা’ (সাবক্লাস ১৮৯) প্রক্রিয়ায় গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ২০ হাজার প্রার্থীকে ভিসার আবেদনের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় যোগ্যতা থাকলে বাংলাদেশিরাও দক্ষতাভিত্তিক এই অভিবাসন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে নতুন আগ্রহীদের প্রথমে নিজ যোগ্যতার তথ্য জমা দিয়ে পরবর্তী আমন্ত্রণ রাউন্ডের অপেক্ষায় থাকতে হবে।আবেদন ও যাচাইয়ের ধাপসমূহ

অস্ট্রেলিয়ার এই ভিসায় আবেদনের পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে তুলে ধরা হয়েছে:

১. পেশার তালিকা যাচাই (Skilled Occupation List):প্রথমে অস্ট্রেলিয়া সরকারের অফিশিয়াল ওয়েবসাইট immi.homeaffairs.gov.au-এ গিয়ে ‘Skilled Occupation List’ লিখে সার্চ করতে হবে। সেখানে আবেদনকারীর পেশাটি সাবক্লাস ১৮৯ ভিসার আওতায় পড়ে কি না, তা খুঁজে দেখতে হবে। পাশাপাশি কোন সংস্থা ওই পেশার শিক্ষাগত যোগ্যতা ও কাজের দক্ষতা যাচাই করবে, তার নামও সেখানে দেওয়া থাকবে।

২. স্কিলস অ্যাসেসমেন্ট ও ইংরেজি দক্ষতা:

সংশ্লিষ্ট যাচাইকারী প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার নথিপত্র জমা দিয়ে স্কিলস অ্যাসেসমেন্ট (Skills Assessment) সম্পন্ন করতে হবে।

অনুমোদিত পরীক্ষার মাধ্যমে ইংরেজি দক্ষতা প্রমাণ করতে হবে। উদাহরণস্বরূপ, আইইএলটিএস (IELTS) পরীক্ষার লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং—প্রতিটি অংশে অন্তত ৬ স্কোর থাকলে ইংরেজির ন্যূনতম শর্ত পূরণ হয়।

৩. পয়েন্ট টেবিল ও বয়সের শর্ত:

সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইটে সাবক্লাস ১৮৯-এর পয়েন্ট টেবিল অনুযায়ী বয়স, পড়াশোনা, ইংরেজি দক্ষতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম ৬৫ পয়েন্ট থাকতে হবে। তবে কেবল ৬৫ পয়েন্ট পেলেই আমন্ত্রণ মিলবে এমন নয়; পেশাভেদে প্রতিযোগিতায় আরও বেশি পয়েন্ট লাগতে পারে।

আবেদন করার আমন্ত্রণ পাওয়ার সময় আবেদনকারীর বয়স ৪৫ বছরের কম হতে হবে।

৪. ‘ইওআই’ (EOI) জমা দেওয়া:যোগ্যতা মিলে গেলে skillselect.gov.au ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ইওআই (Expression of Interest) নম্বর ও লগইন তথ্য সংরক্ষণ করতে হবে। সেখানে সাবক্লাস ১৮৯ নির্বাচন করে ব্যক্তিগত তথ্য, পড়াশোনা, অভিজ্ঞতা, ইংরেজি পরীক্ষার ফল ও স্কিল অ্যাসেসমেন্টের তথ্য দিয়ে বিনামূল্যে ইওআই জমা দিতে হবে। এই আগ্রহপত্র সাধারণত দুই বছর সক্রিয় থাকে। তবে ইওআই জমা দেওয়া মানেই ভিসার আবেদন করা নয়।

৫. আমন্ত্রণ ও চূড়ান্ত ভিসা আবেদন:নির্বাচিত হলে ইমেইলে ভিসার আবেদন করার আমন্ত্রণ আসবে। আমন্ত্রণ পাওয়ার দিন থেকে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। এজন্য online.immi.gov.au ওয়েবসাইটের ‘ইমি-অ্যাকাউন্ট’ (ImmiAccount)-এ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। পরবর্তীতে মেডিকেল টেস্ট ও পুলিশ ক্লিয়ারেন্সসহ সব তথ্য যাচাই করে ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ।প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ

প্রতিবেদনে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে যে, আমন্ত্রণ পেলেই ভিসা নিশ্চিত নয় এবং এটি অস্ট্রেলিয়ায় চাকরির নিশ্চয়তাও দেয় না। তাই নিশ্চিত ভিসা বা চাকরির প্রলোভন দেখিয়ে কেউ টাকা চাইলে সতর্ক থাকতে হবে। কোনো এজেন্টের সহায়তা নিলে অবশ্যই তাঁর পরিচয় ও সরকারি অনুমোদন যাচাই করে এবং সরকারি নির্দেশনা মেনেই এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে