×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী

২০২৬ নভেম্বর ২৫ ১৭:২৭:০১
মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের জন্য আনা বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে মান ও ব্যবহারিক দিক যাচাই করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য আনা বিভিন্ন মডেলের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী সেগুলো চালিয়ে দেখেন এবং বাইসাইকেলের মান ও ব্যবহারিক সুবিধা পরখ করেন। সরকারের উপহার হিসেবে ছাত্রীদের হাতে তুলে দেওয়ার আগে সেগুলোর উপযোগিতা যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে এসব বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুসআব/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে