চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে হিসাবরক্ষণ সংক্রান্ত বড় ধরনের গরমিল, সুশাসনের দুর্বলতা এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান লঙ্ঘনের প্রমাণ পেয়েছেন নিরীক্ষকরা। সম্পদ মূল্যায়ন, অবচয় (ডিপ্রিসিয়েশন) হিসাব, অসমন্বিত অগ্রিম অর্থ, অনুমোদনহীন আন্তঃকোম্পানি লেনদেন এবং আর্থিক প্রতিবেদনের সঙ্গে ভ্যাট রিটার্নের তথ্যে এই বিস্তর অমিল পাওয়া গেছে। অভিযুক্ত কোম্পানিগুলো হলো— টেকনো ড্রাগস, আমান কটন ফাইব্রাস, সাফকো স্পিনিং মিলস এবং লিগ্যাসি ফুটওয়্যার। এতে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
টেকনো ড্রাগস: সম্পদ বাড়লেও অর্ধেকে নেমেছে অবচয় ব্যয়
২০২৫-২৬ অর্থবছরে টেকনো ড্রাগস ১২০ কোটি টাকার নতুন স্থায়ী সম্পদ যুক্ত করেছে, যা আগের অর্থবছরের (৩৮ কোটি ৯৩ লাখ টাকা) তুলনায় ২০৮ দশমিক ১ শতাংশ বেশি। এর ফলে কোম্পানিটির স্থায়ী সম্পদের নিট মূল্য ২৭ দশমিক ২ শতাংশ বেড়ে ৪৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। অথচ স্থায়ী সম্পদ ব্যাপকভাবে বাড়ার পরও কোম্পানিটির বার্ষিক অবচয় ব্যয় আগের বছরের তুলনায় ৪৪ দশমিক ৩ শতাংশ কমে ১৯ কোটি ৬৮ লাখ টাকায় নেমে এসেছে। সাধারণত নতুন যন্ত্রপাতি বা স্থাপনা যুক্ত হলে অবচয় ব্যয় বাড়ার কথা। সম্পদ দ্বিগুণের বেশি বেড়েও অবচয় ব্যয় প্রায় অর্ধেক হয়ে যাওয়ায় নতুন সম্পদগুলো সঠিকভাবে হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিরীক্ষক।
আমান কটন ফাইব্রাস: আইপিও অর্থ ফেলে রাখা ও অনুমোদনহীন লেনদেন
চলতি বছরের জুন পর্যন্ত আমান কটন ফাইব্রাসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ৭১ কোটি ৭৫ লাখ টাকা অব্যবহৃত পড়ে আছে। ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও তহবিল ব্যবহারে এই দীর্ঘসূত্রতা কোম্পানির বিনিয়োগ পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া কোম্পানির দেখানো ৪৪ কোটি ৭৫ লাখ টাকা অগ্রিমের মধ্যে ১৩ কোটি ৪৮ লাখ টাকা বছরজুড়ে অপরিবর্তিত ছিল, যা আদায় হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই সহযোগী প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স অ্যান্ড কোং এবং আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলসকে ১১ কোটি ৮৯ লাখ টাকা ঋণ ও অগ্রিম দেওয়া হয়েছে। এসব লেনদেনের আসল ও সুদের হিসাবও সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সাফকো স্পিনিং মিলস: লোকসানের পাহাড় ও সম্পদের হিসাবে গরমিল
২০২৫-২৬ অর্থবছরে সাফকো স্পিনিং মিলস ১২০ কোটি ৫ লাখ টাকার স্থায়ী সম্পদ দেখালেও যথাযথ রেজিস্টার সংরক্ষণ না করায় নিরীক্ষক তা যাচাই করতে পারেননি। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ১০১ কোটি টাকায় পৌঁছেছে এবং অপরিশোধিত ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৯ কোটি টাকা। আয় কমে যাওয়া ও ঋণাত্মক ইক্যুইটির কারণে কোম্পানিটির ব্যবসা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক হিসাবরক্ষণ মানদণ্ড (আইএফআরএস-১৬) লঙ্ঘন করে কোম্পানিটি ইজারা চুক্তির সম্পদ ও দায় হিসাবভুক্ত করেনি, যা মোট সম্পদ ও দায়ের প্রকৃত চিত্র আড়াল করেছে।
লিগ্যাসি ফুটওয়্যার: বিক্রির প্রায় অর্ধেক তথ্যই গোপন ভ্যাট রিটার্নে
লিগ্যাসি ফুটওয়্যারের আর্থিক প্রতিবেদনের সঙ্গে ভ্যাট রিটার্নের তথ্যে আকাশ-পাতাল পার্থক্য পাওয়া গেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটি ৬ কোটি ৪৭ লাখ টাকার বিক্রি (টার্নওভার) দেখালেও ভ্যাট রিটার্নে দেখিয়েছে মাত্র ৩ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ প্রায় ৪৬ দশমিক ৯ শতাংশ বা ৩ কোটি ৩ লাখ টাকার বিক্রির তথ্য ভ্যাট নথিতে গোপন করা হয়েছে। একইভাবে, আর্থিক প্রতিবেদনে ১ কোটি ৫৮ লাখ টাকার কাঁচামাল কেনার কথা উল্লেখ থাকলেও ভ্যাট রিটার্নে কোনো ক্রয়ের তথ্যই দেখানো হয়নি। এই বড় ধরনের গরমিল কোম্পানিটির কর ও ভ্যাট ফাঁকির ইঙ্গিত দিচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- জমির মালিকদের জন্য জরুরি তথ্য, দিন-রাত চালু ভূমি সেবা
- ভুল আর্থিক প্রতিবেদন প্রকাশ: ডিএসইর দায়িত্বহীন ভূমিকা নিয়ে প্রশ্ন
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সৌদি আরবে বাংলাদেশিদের জন্য নতুন চাকরির বিজ্ঞাপন
- ভারতকে সরাসরি যা দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
- স্কুল-কলেজ-মাদরাসার ছাত্রীদের জন্য সুখবর
- শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন শামীম ওসমান
- এক মাসের মধ্যে বদলে যাচ্ছে ডলারের দাম নির্ধারণের নিয়ম
- বড় বিপদে পড়লেন মেয়র মামদানি
- বিনিয়োগনির্ভর মুনাফা এমটিবির, চাপ বাড়ছে মূল ব্যবসায়
- বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে এনবিআরের নতুন উদ্যোগ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল ভারত
- ‘তখন ভাই, এখন স্যার’—তারেক রহমানকে নিয়ে শাহেদ আলমের স্মৃতিচারণ
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধে বড় ছাড় বিএসইসির
- তারেক রহমানকে জন্মদিনে পিনাকীর আবেগঘন বার্তা
- ২২ প্রতিষ্ঠানের ২৮শ কোটি টাকা বাঁচাতে বাড়ছে বেক্সিমকো সুকুকের মেয়াদ
- ব্যাংকিং খাতে ভয়াবহ সংকট, ২২ ব্যাংকের ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা
- সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ, জানালেন কারণ
- ভারতীয় গণমাধ্যমে খবর, যোগব্যায়াম করে ‘চাঙ্গা’ হাসিনা
- স্বাক্ষর জাল করে আবেদন শেখ হাসিনার, যেভাবে ধরা পড়ল হাতেনাতে
- '৩ ঘণ্টায় বদলে গেল জীবন', ৭ বছরের পর্নজীবন ছেড়ে ইসলাম গ্রহণ
- হাসিনা ইস্যুতে আটকে ঢাকা-দিল্লি, সামনে গঙ্গার পানি সংকট
- পবিত্র মক্কার সামনে স্ত্রীর চুল কাটার ভাইরাল ভিডিওর আসল রহস্য
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি
- সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল, যুক্ত হলো ৪ নতুন ভাতা
- রাত সাড়ে ৩টার দিকে আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসাকে ঘিরে চাঞ্চল্য
- মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে শীর্ষে কারা, জানলে চমকে উঠবেন
- শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বহিষ্কৃত নেতাদের বড় সুখবর দিল বিএনপি
- আনসারদের খাবার নিয়ে ভাইরাল ভিডিও, সামনে এলো নতুন দাবি
- সোনার দামে বড় পতন, ২০ নভেম্বর থেকে কার্যকর নতুন মূল্যতালিকা
- ৬২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী, জন্মদিনে বিএনপির বিশেষ সিদ্ধান্ত
- গোপালগঞ্জে দেশ হাসানো কান্ড প্রকাশ্যে
- একই গ্রুপের অভিযোগে একের পর এক আটক, এবার অভিনেতা তমাল মাহবুব
- মেলেনি উত্তর, শেখ হাসিনাকে ফোন করেছিলেন নাহিদ!
- ‘একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেব’
- ঐতিহাসিক উদ্যোগ, নতুন বাজার চালু নিয়ে যা বললেন বিএসইসি চেয়ারম্যান
- শুধু বরকে মিষ্টি খেতে বললেন বোরকা পরা তরুণী, এরপর যা ঘটল
- চীন চিৎকার করে না, চীন চুপচাপ কিনে নেয়!
- রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে ভোটাভুটি, সমর্থন দিল ১২৮ দেশ
- জামায়াতের ডিসেম্বর পরিকল্পনা প্রকাশ, এক নজরে ৪০ দিনের কর্মসূচি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- আরডি ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- ভুল আর্থিক প্রতিবেদন প্রকাশ: ডিএসইর দায়িত্বহীন ভূমিকা নিয়ে প্রশ্ন
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা






.jpg&w=50&h=35)


