×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা

২০২৬ নভেম্বর ২৪ ১৫:৪৩:০০
৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে ২ কোম্পানির শেয়ার ক্রয় করলে বা ধরে রাখলেই পাওয়া যাবে ৪০ থেকে ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। কোম্পানি ২টি হলো- পদ্মা অয়েল এবং শাহজীবাজার পাওয়ার কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে ওই দুই কোম্পানির মধ্যে শাহজীবাজার পাওয়ার কোম্পানি ৪০ শতাংশ এবং পদ্মা অয়েল ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর আগামী ২ কর্মদিবস অর্থাৎ স্পট মার্কেটে লেনদেন চলাকালিন সময়ে এই দুই কোম্পানির শেয়ার ক্রয় করতে হবে।

এর পর আগামী রোববার অর্থাৎ ২৯ নভেম্বর রেকর্ড ডেটের কারণে এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। এরপর কোম্পানি দুটির শেয়ার ক্রয় করলেও যেমন বোনাস পাবেন না, তেমনি শেয়ার বিক্রি করলেও বোনাস পাওয়া থেকে বঞ্চিত হবেন না। তাই বোনাস পেতে আগামী ২৭ নভেম্বরের মধ্যে ক্রয় করতে বা ধরে রাখতে হবে ওই দুই কোম্পানির শেয়ার।

এদিকে, আগামীকাল ও ২৬ নভেম্বর ওরিয়ন ইনফিউশনের শেয়ার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। আগামী ২৯ নভেম্বর রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। উল্লেখ্য, ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরে জন্য কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে