ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
নিজস্ব প্রতিবেদক: হাতে থাকা স্মার্টফোনের পিন বা ওটিপি (OTP) কারও সাথে শেয়ার না করেও মুহূর্তেই ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) সব টাকা গায়েব হয়ে যাওয়ার মতো ভয়াবহ ডিজিটাল প্রতারণা এখন বাংলাদেশে ঘটছে।
আগে কেবল পিন বা ওটিপি চুরি করে টাকা সরানো হতো। কিন্তু বর্তমানে প্রতারকরা সরাসরি গ্রাহকের স্মার্টফোনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এতে হঠাৎ করে ফোনের স্ক্রিন কালো হয়ে যায় কিংবা ফোনটি আপনাআপনি রিসেট হয়ে যায়; আর কয়েক মিনিট পর ফোন চালু হতেই দেখা যায় অ্যাকাউন্টের সব টাকা হাওয়া হয়ে গেছে। গ্রাহকের কোনো অনুমোদন ছাড়াই ফোনের অ্যাপ ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে প্রতারকরা।
সাম্প্রতিক কয়েকটি বাস্তব ঘটনার উদাহরণ :
চলতি বছরের ২ জুন এক ভুক্তভোগীর ফোনে ‘সফটওয়্যার আপডেট’-এর একটি বার্তা আসে। সেখানে ক্লিক করতেই ফোনের ডিসপ্লে বন্ধ হয়ে যায়। পরে ফোন সচল হলে তিনি দেখেন, বিভিন্ন ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্টে তার মোট ৯ লাখ ৮৬ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় পল্টন থানায় মামলার পর সিআইডি রংপুর থেকে দুজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে বিদেশি চক্রের সংশ্লিষ্টতার তথ্য পায়।
গত ৮ নভেম্বর ঢাকার একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীর ফোন হঠাৎ অটো-রিসেট হয়ে যায়। ফোন মেরামতের পর তিনি দেখেন, ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংকের দুটি অ্যাকাউন্ট থেকে এনপিএসবি (NPSB) ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তার মোট ৫ লাখ ৭০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে।
এছাড়া ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টের লোভ দেখিয়ে সিদ্দিকুর রহমান নামের এক গ্রাহকের কাছ থেকে ২ লাখ টাকা এবং একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হোয়াটসঅ্যাপ হ্যাক করে এক কর্মকর্তার কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও সামনে এসেছে।
তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশেষজ্ঞদের মতে, অনলাইন প্রতারকরা মূলত চারটি কৌশলে মানুষের ফোনে হানা দেয়:
১. ফিশিং লিংক: ব্যাংক, ই-কমার্স বা পরিচিত প্রতিষ্ঠানের হুবহু নকল ওয়েবসাইট তৈরি করে কার্ডের তথ্য, পিন বা ওটিপি হাতিয়ে নেওয়া।
২. স্মিশিং (এসএমএস ফিশিং): কুরিয়ার ডেলিভারি, বিল পরিশোধ, পুরস্কার জেতা বা সফটওয়্যার আপডেটের কথা বলে এসএমএসের মাধ্যমে ভুয়া লিংক পাঠানো।
৩. ম্যালওয়্যার বা রিমোট অ্যাক্সেস ট্রোজান: সবচেয়ে ভয়ংকর এই কৌশলে ভুয়া অ্যাপ বা লিংকের মাধ্যমে ফোনে ক্ষতিকর সফটওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়, যা ফোনের অ্যাক্সেসিবিলিটি ও নোটিফিকেশন পারমিশন নিয়ে নেয়। অনেক সময় কৌশলে ফোনে ‘এনিডেস্ক’ (AnyDesk) বা ‘টিমভিউয়ার’(TeamViewer)-এর মতো রিমোট অ্যাক্সেস অ্যাপও ইনস্টল করিয়ে দেওয়া হয়।
৪. সোশ্যাল মিডিয়া হ্যাকিং ও ভুয়া বিজ্ঞাপন: ফেসবুকে অবিশ্বাস্য ছাড়ে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে কিংবা হোয়াটসঅ্যাপ ও ফেসবুক আইডি হ্যাক করে পরিচিতদের কাছ থেকে জরুরি টাকার কথা বলে প্রতারণা করা।
এদিকে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) গত এপ্রিল ও মে মাসে ‘এরর ৫২০’ নামের আন্তর্জাতিক স্মিশিং এবং ‘অ্যাসিংকর্যাট’ (AsyncRAT) নামের ম্যালওয়্যার নিয়ে সতর্ক করেছিল। এতে অনলাইন জুয়ার প্রলোভন দেখিয়ে এবং বিকাশ, নগদ ও রকেটের আদল ব্যবহার করে তথ্য চুরির চেষ্টা চালানো হয়।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম রিপোর্ট ২০২৫ অনুযায়ী, সে বছর এমএফএস, চেক ও কার্ড লেনদেনে মোট ৮১ হাজার ৪২৩টি জালিয়াতি শনাক্ত হয়, যাতে ক্ষতি হয় ৯২ কোটি ৬০ লাখ টাকার বেশি। উদ্বেগজনক তথ্য হলো, এর মধ্যে প্রায় ৮২ কোটি ৭২ লাখ টাকা—অর্থাৎ প্রায় ৮৯ দশমিক ৩ শতাংশ অর্থই আর উদ্ধার করা যায়নি। শুধু এমএফএস খাতেই ৮১ কোটি ৩২ লাখ টাকা খোয়া যাওয়ার বিপরীতে উদ্ধারের হার ছিল মাত্র ৮ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সাইবার অপরাধে ১৯১টি মামলা হয়েছে এবং ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কেন্দ্রীয় ব্যাংক ১৭ দফা সাইবার নিরাপত্তা নির্দেশনা জারি এবং অনুমোদনহীন ৩১টি ঋণ অ্যাপের বিষয়ে সতর্ক করার মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেও খোয়া যাওয়া অর্থ উদ্ধারের ক্ষমতা তাদের হাতে নেই; এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাই সবচেয়ে জরুরি। সিআইডির মুখপাত্র মোহাম্মদ শফিউল্লাহ জানিয়েছেন, ডিজিটাল ফরেনসিক ও ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা মনে করেন, শুধু গ্রেপ্তার নয়; সন্দেহভাজন লেনদেন তাৎক্ষণিকভাবে স্থগিত করা, শক্তিশালী কেওয়াইসি (KYC) যাচাই এবং ব্যাংক, টেলিকম ও পুলিশের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে তিনি সিঙ্গাপুরের উদাহরণ তুলে ধরেন—যেখানে ‘স্ক্যামশিল্ড’ অ্যাপ, ব্যাংকের ‘মানি লক’ ব্যবস্থা এবং পুলিশের তাৎক্ষণিক লেনদেন স্থগিতের ক্ষমতার কারণে চলতি বছরের মার্চ-এপ্রিলেই ৫০০টির বেশি চলমান প্রতারণা ঠেকিয়ে প্রায় ৩ কোটি ৭০ লাখ সিঙ্গাপুর ডলার রক্ষা করা সম্ভব হয়েছে।
আইনি ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা শক্তিশালী হওয়ার আগ পর্যন্ত ব্যক্তিগত সতর্কতাকেই সবচেয়ে বড় ঢাল হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ও ম্যাকাফি। তাদের পরামর্শ অনুযায়ী করণীয়গুলো হলো:
অজানা লিংক ও উৎস এড়িয়ে চলা: এসএমএস, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আসা সফটওয়্যার আপডেট, পুরস্কার বা ছাড়ের লিংকে ক্লিক করা যাবে না। গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ বা এপিকে (APK) ফাইল ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে।
পারমিশন ও রিমোট অ্যাপকে না বলা: অপরিচিত কারও কথায় এনিডেস্ক বা টিমভিউয়ারের মতো রিমোট অ্যাক্সেস অ্যাপ ইনস্টল করা যাবে না এবং কোনো অ্যাপকে অপ্রয়োজনীয় অ্যাক্সেসিবিলিটি বা নোটিফিকেশন পারমিশন দেওয়া যাবে না।
তথ্য সুরক্ষা ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন: পিন, পাসওয়ার্ড, কার্ডের তথ্য বা ওটিপি কখনোই কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ব্যাংক অ্যাপ, ইমেইল ও মোবাইল অপারেটর অ্যাকাউন্টে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু রাখতে হবে।
সফটওয়্যার আপডেট, ব্যাকআপ ও ভিপিএন: ফোনের আসল অপারেটিং সিস্টেম এবং অ্যাপগুলো নিয়মিত অফিশিয়াল স্টোর থেকে আপডেটেড রাখতে হবে। ক্লাউড স্টোরেজে ডেটার ব্যাকআপ রাখা জরুরি, যাতে ফোন হ্যাক বা চুরি হলে দূর থেকেই ডেটা মুছে দেওয়া যায়। পাবলিক ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করা নিরাপদ।
কোনো ব্যাংক বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান কখনোই ফোন করে পিন, ওটিপি বা লিংকে ক্লিক করে তথ্য হালনাগাদ করতে বলে না। কেউ প্রতারণার শিকার হলে দেরি না করে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকে জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা













