×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই

২০২৬ নভেম্বর ২৬ ১০:২৭:৫৪
বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক: সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের বিদ্যমান স্পনসর ও পরিচালকেরা প্রস্তাবিত ক্রেতাদের সঙ্গে শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই করেছেন। আজ সকাল ১০টা ০৬ মিনিটে কোম্পানি এ বিষয়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে বিদ্যমান স্পনসর ও পরিচালক এবং প্রস্তাবিত ক্রেতাদের মধ্যে এই চুক্তি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। এটি ২৫ নভেম্বর ডিএসইর মাধ্যমে প্রকাশিত শেয়ার বিক্রি ও হস্তান্তরের প্রস্তাবিত খবরের ধারাবাহিকতায় জানানো হয়েছে। প্রস্তাবিত ক্রেতারা হলেন প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসা আহমেদ, তাসমিনা আহমেদ ও আব্রার সৈয়দ আহমেদ।

কোম্পানি জানিয়েছে, লেনদেন সম্পন্ন হওয়া নির্ভর করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার ওপর। এদিকে ডিএসই কোম্পানির কাছে চুক্তির একটি অনুলিপি চেয়েছে, তবে এখনো সেটি হাতে পায়নি।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে