×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার

২০২৬ নভেম্বর ২৬ ০৮:৫৫:২৬
নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার

নিজস্ব প্রতিবেদক: ফের সংসার ভাঙার খবর জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তৃতীয় স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন এই সংগীতশিল্পী।

ইংরেজিতে দেওয়া ওই স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, মেহেদী ও তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে পথচলার একসময় অনেক অর্থ ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে তারা এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্ট্যাটাসে ন্যান্সি আরও লেখেন, যারা তাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাদের কাছে এ সময়ে বিষয়টি বোঝার ও সিদ্ধান্তকে সম্মান করার অনুরোধ জানাচ্ছেন। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে উল্লেখ করে ন্যান্সি বলেন, শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায় গ্রহণ করতে চান তিনি। সব সময় পাশে থাকার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানান এই শিল্পী।

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এটি ছিল তার তৃতীয় বিয়ে। এই সংসারে তাদের মেহনাজ নামে এক কন্যাসন্তান রয়েছে।

এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন ন্যান্সি। এ সংসারে তাদের মার্জিয়া বুশরা রোদেলা নামে এক কন্যাসন্তান রয়েছে। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়।

২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহ পৌরসভার তৎকালীন কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। এ সংসারে নায়লা নামে তাদের আরেক কন্যাসন্তানের জন্ম হয়। ২০২১ সালে এ সম্পর্কেরও বিচ্ছেদ ঘটে।

প্লেব্যাক ও আধুনিক গানে জনপ্রিয়তা পাওয়া ন্যান্সি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে