বিদেশ ভ্রমণে আর লাগবে না পাসপোর্ট!
নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ বছরের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণে প্রচলিত কাগজের পাসপোর্টের প্রয়োজনীয়তা কমে যেতে পারে। এমন পূর্বাভাস দিয়েছেন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল গ্রিফিথস। তাঁর মতে, প্রযুক্তিগতভাবে পাসপোর্টবিহীন ভ্রমণের সক্ষমতা তৈরি হচ্ছে। তবে এ ব্যবস্থা বিশ্বব্যাপী চালু করতে বিভিন্ন দেশের সরকার, বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোর মধ্যে সমন্বয় জরুরি।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে পল গ্রিফিথস বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পাসপোর্ট অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে। অনেক ভ্রমণকারী পাসপোর্টে বিভিন্ন দেশের সিল সংগ্রহ করতে পছন্দ করেন। তবে প্রযুক্তির দিক থেকে উড়োজাহাজে ভ্রমণের জন্য কাগজের পাসপোর্ট বহন করার ধারণা এখন পুরোনো হয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে যাত্রীদের যাতায়াত সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল-৩-এ দুই শতাধিক মুখমণ্ডল শনাক্তকরণ ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নিবন্ধিত যাত্রীরা চেক-ইন, অভিবাসন, বিশ্রামাগার ও উড়োজাহাজে ওঠার বিভিন্ন ধাপে মুখমণ্ডল শনাক্ত করেই সেবা নিতে পারছেন।
এ ব্যবস্থায় নিবন্ধনের জন্য যাত্রীদের পাসপোর্টের তথ্য যাচাই, ছবি তোলা এবং ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য ব্যবহারের সম্মতি দিতে হয়। দুবাই বিমানবন্দরের চেক-ইন কাউন্টারেও নিবন্ধনের সুযোগ রয়েছে। অর্থাৎ বর্তমান ব্যবস্থায় পরিচয় শনাক্তের প্রাথমিক ভিত্তি হিসেবে পাসপোর্টের তথ্য এখনো প্রয়োজন হচ্ছে।
তবে পল গ্রিফিথসের পরিকল্পনা আরও বিস্তৃত। তিনি চান, একজন যাত্রীর ডিজিটাল পরিচয় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের ক্ষেত্রেও স্বীকৃতি পাক। সে ক্ষেত্রে বিমানবন্দরের বিভিন্ন ধাপে বারবার পাসপোর্ট দেখানোর প্রয়োজন থাকবে না। এমনকি ভ্রমণের সময় প্রচলিত পাসপোর্ট সঙ্গে রাখার প্রয়োজনও নাও হতে পারে।
এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন দেশের সরকার, বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিজেদের প্রযুক্তিগত ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে ডিজিটাল পরিচয় শনাক্তের অভিন্ন মানদণ্ড তৈরি করাও জরুরি।
দুবাইয়ে পাসপোর্টবিহীন যাতায়াতের উদ্যোগ অবশ্য নতুন নয়। ২০১৯ সাল থেকেই দেশটির নাগরিক, বাসিন্দা ও নিবন্ধিত বিদেশি যাত্রীরা মুখমণ্ডল ও চোখের আইরিস শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে বিমানবন্দরের নির্দিষ্ট কিছু প্রক্রিয়া পাসপোর্ট বা পরিচয়পত্র না দেখিয়ে সম্পন্ন করতে পারছেন।
এ ছাড়া দুবাইয়ের ‘রেড কার্পেট’ নামের মুখমণ্ডল শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭ লাখ ৪৫ হাজার ১৮৮ জন যাত্রী সেবা নিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে এ ব্যবস্থায় নির্ধারিত পথ দিয়ে পাসপোর্ট বা বোর্ডিং পাস না দেখিয়েই যাতায়াত করা যায়।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে চালু হয়েছে ‘ক্লিক অ্যান্ড ট্রাভেল’ নামের মোবাইলভিত্তিক অভিবাসন সেবা। এর মাধ্যমে কর্মকর্তারা মোবাইল যন্ত্র ও মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের কাছাকাছি থেকেই প্রয়োজনীয় অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
পল গ্রিফিথসের ধারণা, ভবিষ্যতে একই ডিজিটাল পরিচয় ব্যবহার করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করার পাশাপাশি গাড়ি ভাড়া নেওয়া কিংবা হোটেলে ওঠার কাজও করা সম্ভব হবে। এতে ভ্রমণকারীদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।
তবে সব দেশ একই সময়ে এ ব্যবস্থা চালু করতে পারবে না বলে স্বীকার করেছেন তিনি। আন্তর্জাতিক ভ্রমণে পাসপোর্টের বিকল্প হিসেবে ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে কার্যকর করতে বিভিন্ন দেশের সরকার, বিমান চলাচল ও পর্যটন খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।
গ্রিফিথসের মতে, ভবিষ্যতে যাত্রীরা পরিচয় প্রমাণের আনুষ্ঠানিকতায় কম সময় ব্যয় করবেন এবং ভ্রমণ উপভোগে বেশি সময় দিতে পারবেন। তবে তাঁর এই পূর্বাভাস বাস্তবায়িত হলেও আন্তর্জাতিক সীমান্তে প্রচলিত পাসপোর্টের ব্যবহার কবে এবং কীভাবে বন্ধ হবে, তা নির্ভর করবে দেশগুলোর পারস্পরিক স্বীকৃতি ও নীতিগত সিদ্ধান্তের ওপর।
মুসআব/
পাঠকের মতামত:
- বিদেশ ভ্রমণে আর লাগবে না পাসপোর্ট!
- স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন হাসিব, ফেরার পথে হামলার শিকার
- বিদেশে থাকা ওয়ারিশের জমি বণ্টন ও রেজিস্ট্রেশন করবেন যেভাবে
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- বাংলাদেশের শেয়ারবাজার থেকে শেয়ার গুটচ্ছে ব্রামার অ্যান্ড পার্টনার্স
- ইনফরমেশন সার্ভিসেসে দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যয় কমায় আর্থিক সূচকে উন্নতির আভাস রেনউইক যজ্ঞেশ্বরের
- হার মেনে অভিনন্দন, ছয় দিন পর ট্রাম্প বললেন, নির্বাচন সুষ্ঠু হয়নি!
- নগদ প্রবাহ ইতিবাচক হলেও লোকসান বেড়েছে বিএবিএসের
- বিক্ষোভ, একসঙ্গে ছুটি ঘোষণা ১২ কারখানায়
- ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’
- নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকা ও বড় বিনিয়োগ বাড়লেই স্বাভাবিক হবে বাজার
- সাধারণ বিনিয়োগকারীরা পেলেও ডিভিডেন্ড পাচ্ছেনা পরিচালকরা
- ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- প্রশাসনে বড় রদবদল, চার সচিবের নতুন কর্মস্থল
- ডিএসইর সাবেক ট্রেকহোল্ডারের মৃত্যু, ডিএসইর শোকবার্তা
- জান্নাতে যাওয়ার আশা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
- বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের নতুন সম্ভাবনা
- সব জল্পনার অবসান, বিয়ের খবর প্রকাশ্যে আনলেন আসাদ নূর
- ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- পাসপোর্ট না প্রত্যর্পণ: হাসিনা ইস্যুতে আসলে কী চলছে?
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে এনআরবিসি ব্যাংক
- এক নজরে দেখে নিন ২০২৭ সালের স্কুলের ছুটির তালিকা
- ডিভিডেন্ট নিয়ে বাড়তি তথ্য দিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল
- সারাদেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস
- ৬ দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা
- ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় হাসপাতালে ৪৮ শিক্ষার্থী
- পদ্মা ব্যাংকের দায় মেটাতে নতুন উদ্যোগ, এজিএমের তারিখও পরিবর্তন
- ১৭ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা
- শিগগিরই ‘বি’ ক্যাটাগরিতে ফিরছে আমরা নেটওয়ার্কস
- ৩৬ বিমা কোম্পানির কাছে আটকা পড়েছে ৪ হাজার কোটি টাকা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- কল রিসিভ করলেই সর্বনাশ, জেনে নিন বাঁচার উপায়
- মোদির প্রচারে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ ব্যয়, সামনে এলো নথি
- স্থবির শেয়ারবাজারে আশার আলো ছড়াচ্ছে কোন কোন খাত?
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় পতন সামলে উর্ধ্বমুখী প্রযুক্তি খাতের শেয়ার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল
- ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন পুরো নিয়ম
- ২০২৭ সালে আর্জেন্টিনায় ফিরছেন মেসি
- বিপাকে অনন্ত জলিল, সামনে এলো ২২৬ কোটি টাকার হিসাব
- শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আসিফ নজরুলের বার্তা
- নতুন বেতন কাঠামো: সর্বনিম্ন ৩২, সর্বোচ্চ ৪৮ হাজার
- এক নবজাতক, দুই পিতা দাবি! বরিশালের হাসপাতালে চাঞ্চল্য
- হাসিনাকে ডিসেম্বরে দেশে ফেরানোর শপথ, ভিডিও ভাইরাল
- ডিভিডেন্ড মৌসুমেও দরপতনের চাপ, বিএসইসি কমিশন পরিবর্তনের দাবি
- হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের নতুন দর প্রকাশ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- দীর্ঘ বিরতির পর আইপিওতে ফিরছে প্রাণ, বড় অঙ্কের মূলধন সংগ্রহের উদ্যোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেয়ার কারসাজিতে ২১ কোটি টাকার বেশি মুনাফা, এবার অর্থের উৎস খুঁজছে বিএসইসি
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ইকবাল সোবহান চৌধুরী আটক: যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে নতুন পণ্য, খুলছে বিনিয়োগের নতুন দুয়ার
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













