১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
নিজস্ব প্রতিবেদক: বিদেশি পর্যটক, চিকিৎসাপ্রার্থী, শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ করতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন নিয়মে ভিসার মূল ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হচ্ছে। একই সঙ্গে ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও আনা হয়েছে নতুন পরিবর্তন।
২০২৫ সালের অক্টোবরে ভিসা ক্যাটাগরি পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়ার পর এবার নতুন কাঠামো চূড়ান্ত করেছে ভারত সরকার। দেশটির দাবি, নতুন ব্যবস্থা প্রণয়নের আগে বিভিন্ন উন্নত দেশের ভিসা পদ্ধতি ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করা হয়েছে। এর মাধ্যমে বিদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিভিন্ন ধরনের ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী আলাদা সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। আগে এই ভিসা মূলত পর্যটনের জন্য ব্যবহৃত হলেও নতুন কাঠামোয় এর আওতা বাড়ানো হয়েছে। পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ নেওয়া, সুস্থতা ও অবকাশযাপন এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকবে এই ভিসায়। ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম, অবকাশযাপন ও স্বল্পমেয়াদি চিকিৎসা নেওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পবিষয়ক স্বল্পমেয়াদি কোর্স এবং যোগব্যায়াম কর্মসূচিতেও অংশ নেওয়া যাবে।
অন্যদিকে, দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হবে ভি-২ ভিসা। আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। এতে ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগ থাকবে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে।
বিদেশি রোগীদের সুবিধার্থে চিকিৎসা ভিসার কাঠামোতেও পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন নিয়মে এম-১ ভিসার আওতায় আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেওয়া যাবে। আর আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য দেওয়া হবে এম-৩ ভিসা। দুই ধরনের ভিসার ক্ষেত্রেই সাধারণ ও ই-ভিসার মেয়াদ হবে এক বছর। উভয় ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
চিকিৎসার জন্য ভারতে যাওয়া রোগীদের সঙ্গে থাকা ব্যক্তিদের জন্যও পৃথক ভিসার ব্যবস্থা করা হয়েছে। এম-১ ভিসাধারী রোগীর সঙ্গীরা এম-২ এবং এম-৩ ভিসাধারী রোগীর সঙ্গীরা এম-৪ ভিসা পাবেন। ভারত সরকারের মতে, দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও ফলোআপের প্রয়োজন রয়েছে—এমন বিদেশি রোগীদের জন্য নতুন ব্যবস্থা বিশেষভাবে সহায়ক হবে। একাধিকবার প্রবেশের সুযোগ থাকায় প্রতিবার চিকিৎসার জন্য নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনও কমবে।
বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্যও শিক্ষার্থী ভিসায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে, এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, ভিজিটিং ফ্যাকাল্টি, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, ইন্টার্ন এবং বিনিময় কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পেতে পারবেন। তবে সংশ্লিষ্ট শিক্ষাকোর্সের মেয়াদ পাঁচ বছরের কম হলে সে অনুযায়ী ভিসার মেয়াদ নির্ধারণ করা হবে। এ ভিসার আওতায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করা হচ্ছে। আগে প্রচলিত ব্যবস্থার পরিবর্তে ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি ভাগে পুনর্বিন্যাস করা হয়েছে। বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশিরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
অন্যদিকে, বি-২ ভিসার আওতায় স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কার্যক্রম পরিচালনা করা যাবে। এর মধ্যে উৎপাদন খাতে বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানগুলোর নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। যন্ত্রপাতি স্থাপন ও চালু করা, গুণগত মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও ইআরপি কার্যক্রম, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত বিদেশি বিশেষজ্ঞরা এ সুবিধার আওতায় আসবেন।
এসব পেশাজীবী ই-ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে বি-২ ক্যাটাগরিতে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পেতে পারবেন। আগে এ ধরনের কার্যক্রম ই-বি৪ ভিসার আওতায় পরিচালিত হতো। নতুন ব্যবস্থার মাধ্যমে ব্যবসা ও শিল্প খাতে বিদেশি বিশেষজ্ঞদের কাজের সুযোগ আরও সহজ করার পরিকল্পনা করছে ভারত সরকার।
বর্তমানে ভারতের ১৩টি উপক্যাটাগরির আওতায় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিক এ সুবিধা পাচ্ছেন। নতুন ভিসা কাঠামো কার্যকর করতে তথ্যপ্রযুক্তি অবকাঠামো হালনাগাদের কাজ করছে দেশটির সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন করে পুনর্বিন্যাস করা ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।
নতুন কাঠামোয় ভারতের ভিসার মূল ক্যাটাগরি হবে নয়টি। এগুলো হলো ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা। বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশিদের নির্ভরশীল পরিবারের সদস্য এবং অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন। এ ছাড়া ভারতে থাকার ভিসা প্রত্যাশী আফগান নাগরিক এবং প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্ধারিত কিছু দীর্ঘমেয়াদি ভিসাও এ ক্যাটাগরির আওতায় থাকবে।
ভারত সরকারের আশা, নতুন ভিসা কাঠামো কার্যকর হলে বিদেশিদের জন্য দেশটিতে পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে। তবে নতুন নিয়ম কবে থেকে পুরোপুরি কার্যকর হবে এবং বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে এর কী প্রভাব পড়বে, তা সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা প্রকাশের পর আরও স্পষ্ট হবে।
এম.বি/
পাঠকের মতামত:
- ১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
- ওয়াটা কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সামিট পোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
- প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদ্যুৎ ছাড়াই ফোন চার্জ করবেন কিভাবে জেনে নিন
- সোনালী পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরডি ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- কপারটেক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মমতাজের পুরুষ ভার্সন ও ‘আওয়ামীপনা’ নিয়ে যা বললেন ব্যারিস্টার ফুয়াদ
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
- গোপনে দেশে এসে যেভাবে লন্ডনে ফিরে যান অভিনেতা
- সংসদে মেজাজ হারানোর কারণ জানালেন মিতু
- গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশের চিকিৎসকদের নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য
- খুলনা পাওয়ার কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ
- জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংগঠনের ওপর ভারতের কঠোর পদক্ষেপ
- সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
- আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- করপোরেট সুশাসনে সেরা স্বীকৃতি পেল শেয়ারবাজারের ৪৪ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী
- আরও সস্তা হলো সোনা, ২২ ক্যারেটের নতুন দাম
- দলিল আছে, খতিয়ানও আছে—তবু কি জমির মালিক আপনি?
- ক্ষুব্ধ রাশেদ খাঁন, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ
- বাংলাদেশের আয়তন বাড়ছে, স্যাটেলাইটে ধরা পড়ল বদল
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- আমেরিকাকে ভোলাচ্ছে মায়ানমার , বাংলাদেশের সামনে বিপদ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- গাজী নজরুলের আসন নিয়ে নতুন মোড়, স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি
- জুলাই যোদ্ধাদের ঘিরে নিষিদ্ধ লীগের ‘নীল নকশা’
- হাসিনার দেশে ফেরা: দিল্লির কূটনৈতিক হিসাব-নিকাশ ও দুই কঠিন শর্ত
- ‘শেখ হাসিনাকে রাখতে চায় না মোদি ’
- চাঁদাবাজির ৫০ শতাংশ কমিশন চাইলেন হাসনাত আবদুল্লাহ (ভিডিওসহ)
- সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দিলেন এমপি নুসরাত
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক: কঠিন পরীক্ষায় আইজেনকোট
- এক পরিবারের ৮৯৬ জনের নাগরিকত্ব বাতিল, ঝুঁকিতে আরও ২১০ জন!
- বিএসইসির বড় সিদ্ধান্ত: সচল হলো হিরুসহ ৭ জনের ৯৩ বিও হিসাব
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













