বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ব্যাংকগুলো প্রায় ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। এর মধ্যে ১১ হাজার ৭০০ কোটি টাকাই করেছে শীর্ষ ১০টি ব্যাংক, যার ৭টিই শেয়ারবাজারে তালিকাভুক্ত। তবে নজিরবিহীন এই ছাড় দিয়েও ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগাম টানা সম্ভব হয়নি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, এপ্রিল-জুন সময়ে ব্যাংকগুলো ঠিক ১৯ হাজার ৯৫৬ কোটি টাকার ঋণ পুনঃতফসিল বা নিয়মিত করেছে। অথচ এই একই সময়ে ব্যাংক খাতে নতুন করে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। চলতি বছরের মার্চে তা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায় এবং জুনে পৌঁছায় ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায়। সবশেষ সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা ছাড়িয়েছে, যা ব্যাংক খাতের মোট বিতরণকৃত ঋণের (১৮ লাখ ৫৬ হাজার কোটি টাকা) ৩৩ দশমিক ৮০ শতাংশ।
পুনঃতফসিলে শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে সবচেয়ে বেশি ৩ হাজার ৩০ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে ইসলামী ব্যাংক। এরপর রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১ হাজার ৯৭৭ কোটি টাকা, এবি ব্যাংক ১ হাজার ২৫৯ কোটি, প্রাইম ব্যাংক ৯৯৬ কোটি, ট্রাস্ট ব্যাংক ৯৬৩ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৯৫৬ কোটি, এনসিসি ব্যাংক ৭২৮ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক ৬৯৬ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৫৬৯ কোটি এবং ডাচ্-বাংলা ব্যাংক ৫২৯ কোটি টাকা।
সুদ মওকুফেও এগিয়ে শেয়ারবাজারের ৭ ব্যাংক
পুনঃতফসিলের পাশাপাশি একই সময়ে খেলাপিদের ৭৮৪ কোটি টাকার সুদ মওকুফ করেছে ব্যাংকগুলো, যার মধ্যে ৬৩২ কোটি টাকাই দিয়েছে শীর্ষ ১০ ব্যাংক। সুদ মওকুফের এই শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে ৭টিই শেয়ারবাজারে তালিকাভুক্ত। বাকি তিনটি (কৃষি ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক) শেয়ারবাজারের বাইরের রাষ্ট্রায়ত্ত ব্যাংক।
সুদ মওকুফে সবার ওপরে রয়েছে প্রাইম ব্যাংক (১৫০ কোটি টাকা)। তালিকায় এরপর রয়েছে ইউসিবি (৭৮ কোটি), প্রিমিয়ার ব্যাংক (৭৪ কোটি), সোনালী ব্যাংক (৬৭ কোটি), ন্যাশনাল ব্যাংক (৬৬ কোটি), কৃষি ব্যাংক (৫৪ কোটি), জনতা ব্যাংক (৩৯ কোটি), সাউথ বাংলা ব্যাংক (৩৭ কোটি), পূবালী ব্যাংক (৩৬ কোটি) এবং অগ্রণী ব্যাংক (৩৪ কোটি টাকা)। বিশ্লেষকদের মতে, বিপুল পরিমাণ এই সুদ মওকুফের ফলে ঋণগ্রহীতাদের দেনা কমলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত এসব ব্যাংক তাদের সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হচ্ছে, যা সাধারণ বিনিয়োগকারীদের ডিভিডেন্ডেও প্রভাব ফেলতে পারে।
ছাড়ের পরও কেন কমছে না খেলাপি?
ঋণ নিয়মিত করতে বাংলাদেশ ব্যাংক দফায় দফায় শর্ত শিথিল করেছে। স্বাভাবিক নিয়মে সাড়ে ৪ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ ৭ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ থাকলেও ২০২৫ সালের সেপ্টেম্বরে ডাউন পেমেন্ট কমিয়ে ২ শতাংশ করা হয়। পরে নভেম্বরে ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরুতে মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে বাকি ১ শতাংশ ছয় মাসের মধ্যে পরিশোধের সুযোগ দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, অনেক ঋণগ্রহীতাই পরবর্তীতে বাকি ১ শতাংশ অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়ে আবারও খেলাপি হয়ে পড়েছেন। এ ছাড়া পুরোনো ঋণের অনাদায়ী সুদ যুক্ত হওয়ায় খেলাপির অঙ্ক কেবল বড়ই হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের 'ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট ২০২৫' অনুযায়ী, ২০২৪ সালে যেখানে ৮৫ হাজার ৬৭৯ কোটি টাকার ঋণ পুনঃতফসিল হয়েছিল, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকায়। কিন্তু পুনঃতফসিল করা এসব ঋণের বড় একটি অংশই পরবর্তীতে আবার খেলাপি হয়ে গেছে।
নেপথ্যে যেসব কারণ
আর্থিক খাতের বিশেষজ্ঞরা মনে করেন, ঋণগ্রহীতার পরিশোধের সক্ষমতা বা সদিচ্ছা যাচাই না করেই বারবার ছাড় দেওয়ায় তারা কেবল সময়ক্ষেপণের সুযোগ পাচ্ছেন। ব্যাংকাররা জানান, পর্যাপ্ত জামানত ছাড়া ও যথাযথ যাচাই-বাছাই ব্যতীত অনিয়মের মাধ্যমে দেওয়া ঋণগুলোই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অনেক ঋণগ্রহীতা ঋণের অর্থ অন্য খাতে সরিয়ে বিদেশে পাচার করেছেন, ফলে সেই টাকা আদায় করা কঠিন হয়ে পড়েছে।
এ ছাড়া ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেক ব্যবসায়ী দেশ ছেড়ে পালিয়েছেন বা আত্মগোপনে চলে গেছেন। অনেকের ব্যবসা-বাণিজ্য সংকুচিত বা বন্ধ হয়ে যাওয়ায় এবং সামগ্রিক অর্থনৈতিক মন্থরগতির কারণেও ঋণ আদায় স্থবির হয়ে পড়েছে। ফলে দফায় দফায় পুনঃতফসিল ও সুদ মওকুফের মতো সুবিধা দিয়েও খেলাপি ঋণ আদায়ে তেমন কোনো অগ্রগতি করতে পারছে না ব্যাংকগুলো।
মিজান/
পাঠকের মতামত:
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)







