ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: সরকারি সংস্থাগুলোর বড় অঙ্কের আমদানি ঋণপত্রের (এলসি) পেমেন্টের দিন ডলারের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রেমিট্যান্স অ্যাগ্রিগেটরদের বিরুদ্ধে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি এলসি পেমেন্টের শিডিউল আগেই সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সূচি অনুযায়ী ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে, যাতে বড় অঙ্কের পেমেন্টের দিনে বাজারে ডলারের দর অস্বাভাবিকভাবে বেড়ে না যায়।
নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ট্রেজারিপ্রধান জানান, কেন্দ্রীয় ব্যাংকের পর্যালোচনায় দেখা গেছে, সরকারি সংস্থাগুলোর বড় অঙ্কের এলসি পেমেন্টের দিনগুলোতে রেমিট্যান্স অ্যাগ্রিগেটররা ডলারের চাহিদা ও পেমেন্টের তথ্য জেনে দর বাড়িয়ে দেয়। ফলে ওই দিনগুলোতে আমদানি বিল পরিশোধে ব্যাংকগুলোর বিল অব কালেকশন (বিসি) বিক্রির হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বৈদেশিক মুদ্রাবাজারের সার্বিক পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারিপ্রধান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনসহ (বিপিসি) সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃত্ব দেন ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ ও মো. সারওয়ার হোসেন।
সরকারি এলসিতে বেসরকারি ব্যাংকের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
সরকারি আমদানির এলসি ব্যবস্থাপনায় বেসরকারি ব্যাংকের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যাংকাররা। বর্তমানে এসব এলসির বেশিরভাগই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে পরিচালিত হয়।
বৈঠকে অংশ নেওয়া একটি শরিয়াহভিত্তিক ব্যাংকের ট্রেজারিপ্রধান বলেন, কয়েকটি সরকারি ব্যাংকের খেলাপি ঋণ ও মূলধন ঘাটতির কারণে আর্থিক সূচকের অবনতি হয়েছে। এতে বিদেশি করেসপন্ডেন্ট ব্যাংকগুলো জনতা ব্যাংকসহ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এলসি নিশ্চিত বা গ্রহণ করতে অনীহা দেখাচ্ছে।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক এখন সরকারি এলসির দায়িত্ব আরও বেশি বেসরকারি ব্যাংকের হাতে দিতে চায়। বর্তমানে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিবি ও এনসিসি ব্যাংকের মতো কয়েকটি বেসরকারি ব্যাংক এ ধরনের এলসি সুবিধা দিচ্ছে। সরকারি আমদানি কার্যক্রমে আরও বেশি বেসরকারি ব্যাংককে যুক্ত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রমজানের আগে আমদানি কার্যক্রমে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে ব্যাংকগুলোর ট্রেজারিপ্রধানদের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনে বাজারে বাড়তি ডলার সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, ডলারের দাম বাড়াতে বাজারে কারসাজি ঠেকাতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আন্তঃব্যাংক ডলার লেনদেনে স্থবিরতা
ব্যাংকারদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ব্যাংকগুলোর মধ্যে ডলার লেনদেনের ঘোষিত আন্তঃব্যাংক বিনিময় হার ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা। তবে এ দরে কার্যত কোনো লেনদেন হচ্ছে না।
ওই দিন আমদানি বিল পরিশোধে ব্যাংকগুলোর বিসি সেলিং রেট ছিল ১২৩ টাকা ৯০ পয়সা থেকে ১২৪ টাকা ২৫ পয়সার মধ্যে। অন্যদিকে, ব্যাংকগুলো প্রবাসীদের কাছ থেকে প্রতি ডলার ১২৪ টাকা ৮০ পয়সা থেকে ১২৪ টাকা ৯০ পয়সায় কিনেছে। রেমিট্যান্স অ্যাগ্রিগেটররা প্রতি ডলারের বিপরীতে ১২৫ টাকা ২০ পয়সা পর্যন্ত দাবি করছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি ব্যাংকের ডিএমডি বলেন, বর্তমানে বাজারে প্রতি মাসে আনুমানিক ১ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে। বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার সরবরাহের উদ্যোগ নিয়েছে। তবে এ সরবরাহ আরও এক সপ্তাহ আগে শুরু হলে ডলারের দাম ১২৪ টাকা ৫০ পয়সা থেকে ১২৫ টাকার মধ্যে ধরে রাখা সহজ হতো।
তার মতে, কেন্দ্রীয় ব্যাংক এখন প্রয়োজনীয় ডলার সরবরাহ করে পরিস্থিতি সামাল দিতে পারে। পরে আমদানি চাহিদা কমলে বাজার থেকে আবার ডলার কিনে নেওয়ার সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, হঠাৎ ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় একাধিকবার নিলামের মাধ্যমে প্রায় ৭০০ মিলিয়ন ডলার বিক্রি করতে হয়েছে। প্রথম নিলামে ১২৪ টাকা ৭৫ পয়সা থেকে ১২৪ টাকা ৯৯ পয়সা দরে, দ্বিতীয় নিলামে ১২৪ টাকা ২৫ পয়সা এবং তৃতীয় নিলামে ১২৩ টাকা ৭৫ পয়সা দরে ডলার বিক্রি করা হয়। এতে বাজারে ডলারের বিনিময় হার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
মৌসুমি চাহিদা ও জ্বালানির দাম বাড়ায় চাপ
বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল হক বলেন, প্রতিবছর সাধারণত নভেম্বর ও ডিসেম্বরে ডলারের বহিঃপ্রবাহ বেড়ে যায়। এর পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ায় আমদানির পরিমাণ খুব বেশি না বাড়লেও আমদানি ব্যয় বেড়েছে। ফলে ডলারের চাহিদা ও সরবরাহের ব্যবধান আরও বড় হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রপ্তানির তুলনায় আমদানি পেমেন্ট বেশি হারে বাড়ায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৫ দশমিক ৭১ বিলিয়ন ডলার।
আগের মাসে চলতি হিসাবে উদ্বৃত্ত থাকলেও সেপ্টেম্বর শেষে তা ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঘাটতিতে পরিণত হয়েছে। গত বছরের একই প্রান্তিকে চলতি হিসাবের ঘাটতি ছিল ৮২১ মিলিয়ন ডলার।
রেমিট্যান্সে অভিন্ন বিনিময় হারের প্রস্তাব
বৈদেশিক মুদ্রা সংগ্রহে ব্যাংকগুলোর মধ্যে বেশি দাম দেওয়ার প্রতিযোগিতা কমাতে রেমিট্যান্সের জন্য অভিন্ন বিনিময় হার চালুর প্রস্তাব দিয়েছেন ব্যাংকাররা।
তাদের মতে, পোশাক খাতের মোট রপ্তানি আয়ের প্রায় ৭০ শতাংশ ব্যাক-টু-ব্যাক আমদানির দায় মেটাতে ব্যয় হয়। ফলে দেশের নিট বৈদেশিক মুদ্রা সরবরাহে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বছরে প্রায় ৩৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে আসে।
ব্যাংকাররা মনে করেন, বাংলাদেশে রেমিট্যান্সের জন্য একটি একক বিনিময় হার চালু করা প্রয়োজন। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলোতে এ ধরনের ব্যবস্থা রয়েছে। ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স সংগ্রহে অস্বাভাবিক দর দেওয়ার প্রতিযোগিতা কমাতে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে নীতিমালা করতে পারে। ছোট ব্যাংকগুলোকে বড় ব্যাংকের তুলনায় ৫ পয়সা বেশি দর দেওয়ার সুযোগ রাখলে বাজারে ভারসাম্য বজায় রাখা সম্ভব হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫ বিলিয়ন ডলার।
মুসআব/
পাঠকের মতামত:
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার













