×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ নভেম্বর ২৬ ১১:২২:১৬
আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি আছিয়া সি ফুডস লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, যা শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন, আর ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড, যা সব শেয়ারহোল্ডার পাবেন। ডিএসই থেকে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা, আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ১০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৯৯ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ২ টাকা ২২ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯২ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে