বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বিদেশি পর্যটক ও নাগরিকদের ভিসা আবেদন সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। পাশাপাশি আবেদনপত্রের জটিলতা কমিয়ে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাঁটাই করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার কাজে দেশটিতে যেতে আগ্রহীদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি এবং উন্নত দেশগুলোর প্রচলিত ভিসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় এই সংস্কার করা হয়েছে। এর আগে ২০২৫ সালের অক্টোবরেও ভারতের ভিসানীতিতে পরিবর্তন আনা হয়েছিল।
নতুন ব্যবস্থায় প্রচলিত ‘ট্যুরিস্ট ভিসা’র পরিবর্তে চালু করা হচ্ছে ‘ভিজিটর ভিসা’। সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পকালীন ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ নেওয়া, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও এই ভিসার আওতায় আনা হয়েছে।
ভিজিটর ভিসার মেয়াদ ও সুবিধা
নতুন ভিজিটর ভিসা দুই ধরনের—ভি-১ ও ভি-২। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ সময়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে, আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ এক, পাঁচ কিংবা ১০ বছর পর্যন্ত হতে পারে। দীর্ঘমেয়াদি এই ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে।
চিকিৎসা ও রোগীর স্বজনদের জন্য আলাদা ভিসা
ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশিদের জন্যও নতুন নিয়ম করা হয়েছে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার স্বাভাবিক মেয়াদ এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে।
চিকিৎসার জন্য যাওয়া ব্যক্তির সঙ্গে থাকা স্বজনদের জন্য রাখা হয়েছে এম-২ ও এম-৪ ভিসা। এর ফলে রোগীর চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং পরবর্তী সময়ে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বারবার নতুন করে আবেদন করার প্রয়োজন কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এই উদ্যোগকে যুক্ত করা হয়েছে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন নিয়ম
বিদেশি শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনা করা যাবে। আর এস-২ ভিসা পাবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পাবেন। তবে শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী ভিসাটির কার্যকারিতা নির্ধারণ করা হবে।
ব্যবসায়িক ভিসায়ও পরিবর্তন
নতুন কাঠামোয় ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন কিংবা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ পরিচালনার ক্ষেত্রে বি-১ ভিসা ব্যবহার করা যাবে। অন্যদিকে, বি-২ ভিসার আওতায় থাকবে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন এবং চলচ্চিত্র নির্মাণের মতো কার্যক্রম।
এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য চালু করা হচ্ছে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি এবং প্রশিক্ষণসংক্রান্ত কাজে এই ভিসা ব্যবহার করা যাবে। এ শ্রেণিতেও ই-ভিসার মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে।
ডিসেম্বর থেকে চালু হতে পারে নতুন ব্যবস্থা
বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ভারতের ই-ভিসা পাচ্ছেন। নতুন কাঠামো কার্যকর করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে দেশটি।
সংশোধিত ব্যবস্থায় ভিসার মূল শ্রেণি হবে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—মোট নয়টি। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যসহ কয়েকটি বিশেষ শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- রানার অটোর প্রথম প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিকের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- তমিজউদ্দিন টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের ভাড়া কেলেঙ্কারি
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর













