×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ২৬ ১১:৩৪:১৮
ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ডিবির ওয়ারী বিভাগের একটি দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ডিবি সূত্রে আরও জানা গেছে, মুনতারিন ফেরদৌস ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করতেন।

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানা যায়। বাবার নিখোঁজ হওয়ার পর থেকেই আলোচনায় আসেন ডরিন। এ ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পাশাপাশি বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন।

এদিকে ডরিনকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ডিবি সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে গ্রেপ্তারের কারণ ও মামলার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে